বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র অনুদান: চিত্রনাট্য খুঁজছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের গল্পকে তুলে ধরতে নতুন এক উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর । জাতীয় সংস্কৃতি ও গৌরবের ইতিহাস চলচ্চিত্র মাধ্যমে ফুটিয়ে তুলতে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে আগ্রহীদের কাছ থেকে চিত্রনাট্য ও আর্থিক অনুদানের আবেদন আহ্বান করেছে সংস্থাটি।

রবিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মাণাধীন চলচ্চিত্রগুলোর একটি হবে ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ চলচ্চিত্রটির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ৩০ মিনিট। এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।

এছাড়া দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিষয়বস্তু হবে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সামাজিক সংহতির বার্তা। ইংরেজি সাবটাইটেলসহ এর দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৫ মিনিট, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ১০ লাখ টাকা।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রণয়ন থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিং—সব ধাপের নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি সৃজনশীলতা ও মানসম্পন্ন নির্মাণ দক্ষতার প্রমাণও থাকতে হবে।

এদিকে যোগ্যতার ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১০

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১১

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১২

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৩

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৪

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৫

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৭

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৮

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৯

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

২০
X