কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শাকিরার কনসার্টের মঞ্চ তৈরির সময় দুর্ঘটনা, নিহত ১

পপতারকা শাকিরা। ছবি : সংগৃহীত
পপতারকা শাকিরা। ছবি : সংগৃহীত

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পপতারকা শাকিরার আসন্ন কনসার্টের মঞ্চ তৈরির সময় এক ভয়াবহ দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে কোপাকাবানা সৈকতে আয়োজিত ‘তোদো মুন্দো নো রিও’ নামক বিশাল কনসার্টের অবকাঠামো তৈরির কাজ চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।

আয়োজক সংস্থা এবং স্থানীয় দমকল বাহিনী এই মর্মান্তিক খবরের সত্যতা নিশ্চিত করেছে।

আয়োজক সংস্থা ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, মঞ্চের কাঠামো বসানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে ওই কর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত প্রাথমিক চিকিৎসা দল তাকে সহায়তা করার চেষ্টা করে এবং দ্রুত দমকল বাহিনীর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ৫১ বছর বয়সী আন্তোনিও মার্কোস ফেরেইরা দস সান্তোস জানিয়েছেন, হঠাৎ করেই সমুদ্রসৈকতে হুড়োহুড়ি শুরু হয় এবং তারা দেখেন যে একটি বিশালাকার কাঠামো ধসে পড়েছে। নিচে এক ব্যক্তি চাপা পড়লে উপস্থিত অন্যরা তাকে টেনে বের করার চেষ্টা করেন।

রাজ্য দমকল বাহিনী জানিয়েছে, লিফটিং সিস্টেম বা ভারী বস্তু তোলার যন্ত্রের নিচে চাপা পড়ে ওই শ্রমিকের শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই সহকর্মীরা তাকে যন্ত্রের নিচ থেকে উদ্ধার করেন। মিগুয়েল কৌতো মিউনিসিপ্যাল ​​হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

রিও ডি জেনেইরোর মেয়রের ঘোষণা অনুযায়ী, কোপাকাবানা সৈকতের এই বার্ষিক জনসমাবেশে এবার প্রধান আকর্ষণ হিসেবে শাকিরার নাম নিশ্চিত করা হয়েছিল। এর আগে এই স্থানে আয়োজিত বিভিন্ন কনসার্টে বিশ্বখ্যাত তারকাদের গান শুনতে লাখো পর্যটকের সমাগম ঘটে।

এই মর্মান্তিক ঘটনার পর আয়োজক কর্তৃপক্ষ নিহতের পরিবার এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে এই দুর্ঘটনার ফলে নির্ধারিত কনসার্টের সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, মঞ্চ তৈরির সরঞ্জামগুলোতে কোনো ত্রুটি ছিল কি না বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো গাফিলতি হয়েছে কি না। এই ঘটনায় গোটা রিও ডি জেনেইরোতে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : পিপল ডট কম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ’মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১০

হুহু করে কমছে তেলের দাম

১১

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১২

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৩

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৪

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৫

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৬

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৭

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৮

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৯

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

২০
X