কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৬:৫২ এএম
অনলাইন সংস্করণ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

শাকিরার সঙ্গে সাংবাদিক মার্সেলো বেনেদেত্তো। ছবি : সংগৃহীত
শাকিরার সঙ্গে সাংবাদিক মার্সেলো বেনেদেত্তো। ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরুর মুহূর্তেই এক অপ্রত্যাশিত ও মজার ঘটনার জন্ম দিয়েছেন ক্রীড়া সাংবাদিক মার্সেলো বেনেদেত্তো। মেক্সিকো সিটি থেকে সরাসরি সম্প্রচারের সময় হঠাৎই বিশ্বখ্যাত পপ তারকা শাকিরাকে দেখে লাইভ রিপোর্টিং ছেড়ে তার সঙ্গে ছবি তুলতে চলে যান তিনি।

স্থানীয় সময় ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপের পর্দা উঠেছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে এই ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘটে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। সেখানে আর্জেন্টাইন এই সাংবাদিক ডি-স্পোর্টসের হয়ে মাঠ থেকে সরাসরি রিপোর্ট করছিলেন। উদ্বোধনী ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল তখন।

লাইভ সম্প্রচারের মাঝেই বেনেদেত্তো দেখতে পান, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে আসা শাকিরা স্টেডিয়ামে উপস্থিত আছেন। মুহূর্তেই তিনি নিজের কাজ ভুলে যান।

মাইক্রোফোনে তিনি বলেন, ‘আমি শাকিরাকে খুঁজতে যাচ্ছি।’ এরপরই লাইভ সম্প্রচার ছেড়ে শাকিরার দিকে এগিয়ে যান।

ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়ে। নিরাপত্তাকর্মী, সাংবাদিক ও আয়োজকদের ভিড় পেরিয়ে শেষ পর্যন্ত শাকিরার কাছে পৌঁছে যান তিনি। পরে গায়িকার কাছে একটি ছবি তোলার অনুরোধ করেন। শাকিরা হাসিমুখে রাজি হন, ছবি তোলেন।

কয়েক মিনিট পর নিজের কর্মস্থলে ফিরে এসে তোলা ছবিটি গর্বের সঙ্গে সহকর্মীদের দেখান বেনেদেত্তো। ঘটনাটি দেখে সহকর্মীদের মধ্যে হাসির রোল পড়ে যায়। তারা স্মরণ করিয়ে দেন, কয়েক বছর আগে এই সাংবাদিক ব্রিটিশ গায়িকা দুয়া লিপার সঙ্গেও ছবি তুলতে সক্ষম হয়েছিলেন।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাজার হাজার দর্শক তা দেখেন এবং নানা মন্তব্য করেন।

অনেকেই লিখেছেন, ‘সুযোগ পেয়েছিলেন, হাতছাড়া করেননি,’ আমরাও হলে একই কাজ করতাম,’ ‘আপনি তো ইতোমধ্যেই বিশ্বকাপ জিতে গেছেন।’

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে একটি দুর্দান্ত লাইভ পারফরম্যান্স দিয়েছেন পপ তারকা শাকিরা। নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে যৌথভাবে তিনি এই টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ গেয়ে মঞ্চ মাতান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

১০

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

স্বাস্থ্য খাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ : ডা. রফিকুল 

১২

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১৩

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১৪

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১৫

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৭

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৮

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

১৯

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

২০
X