বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ফের আন্তর্জাতিক উৎসবে মাস্টার

মাস্টার । ছবি : সংগৃহীত
মাস্টার । ছবি : সংগৃহীত

গত এক দশকে বদলে গেছে দেশীয় সিনেমার দৃশ্যপট। একটা সময় সিনেমা শুধু দেশের দর্শককেন্দ্রিক হলেও, এখন তা আর দেশের প্রেক্ষাগৃহেই সীমাবদ্ধ নয়। নতুন প্রজন্মের নির্মাতাদের সাহসী গল্প, ভিন্নধর্মী নির্মাণভঙ্গি ও আন্তর্জাতিক মানের উপস্থাপনার ফলে দেশের সিনেমা এখন নিয়মিত জায়গা করে নিচ্ছে বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে। নজর কাড়ছে আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের। যার ফলে, বৈশ্বিক চলচ্চিত্র মানচিত্রে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পও। আন্তর্জাতিক মঞ্চে দেশের সিনেমার অংশগ্রহণের ধারাবাহিকতায় আবারও উঠে এসেছে মাস্টার সিনেমাটির নাম।

জানা গেছে, অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সিনেমাটি। এটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত জানান, সিনেমাটি অস্ট্রেলিয়া প্রিমিয়ারের আমন্ত্রণ পেয়েছে। এই নির্মাতা বলেন, ‘আমাদের চলচ্চিত্রটি মূলত মানুষের ওপর ক্ষমতার প্রভাব ও তার মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ নিয়ে। বাংলাদেশের বনঘেঁষা এক প্রান্তিক জনপদের গল্প কীভাবে বিশ্বজনীন হয়ে উঠতে পারে, তার প্রমাণ এবারের আমন্ত্রণ।’

সামনে আরও বেশ কিছু উৎসবে অংশ নেবে বলে জানান পরিচালক রেজওয়ান। সিনেমাটির মনোনয়ন নিয়ে তিনি বলেন, ‘সিডনিসহ বিশ্বের নামি সব উৎসবের আগ্রহ দেখে বুঝতে পারছি, আমাদের গল্পটা দর্শক ও আয়োজকরা পছন্দ করছেন। উৎসবের আয়োজকদের সঙ্গেও কথা হয়েছে, তারাও দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতে চাইছে।

কারণ, এর মূল প্রতিপাদ্য তাদের নাড়া দিয়েছে। ক্ষমতার মোহের কাছে মানুষের হার মানার এ চিরন্তন গল্প আজ সারা বিশ্বেই প্রাসঙ্গিক। আর এ বিষয় নিয়েই এখন আলাপ হওয়া প্রয়োজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X