বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাতে মেতেছে দুই বোন

মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী । ছবি : সংগৃহীত
মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী । ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপের জমজমাট উন্মাদনা, যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় এই আসরের। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ তারকাদের মধ্যেও শুরু হয়েছে তুমুল মাতামাতি।

ব্যতিক্রম নন দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ছোট বোন, নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরীও। দুই বোনই ফুটবলে আর্জেন্টিনার সমর্থক।

লিওনেল মেসির অন্ধ ভক্ত মেহজাবীন চৌধুরী প্রিয় দল ও খেলোয়াড়কে সমর্থন জোগাতে ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। সেখানে গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের ঐতিহাসিক মুহূর্ত।

সে সময় নিজের অনুভূতি ব্যক্ত করে গণমাধ্যমকে মেহজাবীন বলেছিলেন,’মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন, তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। আর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সরাসরি মাঠে বসে তার খেলা দেখার সুযোগ হলো।"

বড় বোনের মতো ছোট বোন মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার ভক্ত। সম্প্রতি শোবিজে ডেবিউ করা মালাইকা কদিন আগেই সংগ্রহ করেছেন প্রিয় দলের জার্সি। জার্সি হাতে উন্মুখ ছবি শেয়ার করার পর, আজ আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মালাইকা লিখেছেন, ‘আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?’

মালাইকার এই পোস্টে তার অনুসারীরাও হুমড়ি খেয়ে পড়েছেন। কমেন্ট বক্সে ভক্তরা যার যার পছন্দের দলের কথা জানাচ্ছেন এবং আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X