বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৬, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আমি হাটের মধ্যেই কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছিলাম : মেহজাবীন

মেহজাবীন চৌধুরী । ছবি : সংগৃহীত
মেহজাবীন চৌধুরী । ছবি : সংগৃহীত

কোরবানির ঈদ মানেই পশুর হাট ঘিরে এক অন্যরকম উচ্ছ্বাস। এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে শৈশবের অসংখ্য স্মৃতি আর আবেগের গল্প। কোরবানির পশুর হাটের স্মৃতি ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের গরুর হাটের স্মৃতিচারণ করতে গিয়ে মেহজাবীন জানান- ছোটবেলা থেকেই বড়দের মুখে হাটের নানা গল্প শুনে তারও ভীষণ ইচ্ছে হতো গরুর হাটে যাওয়ার। সেই আগ্রহ থেকেই চাচাতো ভাইদের সঙ্গে হাটে যাওয়ার জন্য বায়না ধরেছিলেন তিনি। তবে বয়সে ছোট হওয়ায় ভাইয়েরা তাকে সঙ্গে নিতে রাজি হননি।

ছোট্ট মেহজাবীন এরপরেও হাটে যাওয়ার জন্য বায়না ধরতেন। ভাইয়েরা যখন হাটের উদ্দেশে বের হন তখন চুপিচুপি তাদের পিছু নেন তিনি। হাটে পৌঁছানোর পর শুরু হয় আসল বিপত্তি। মানুষের উপচে পড়া ভিড় আর অসংখ্য গরুর মাঝে হঠাৎ করেই ভাইদের হারিয়ে ফেলেন তিনি।

মেহজাবীন বলেন ‘গরুর হাটে হারিয়ে গিয়েছিলাম। চারপাশের উপচে পড়া ভিড়ের মধ্যে হঠাৎ ভাইদের হারিয়ে ফেলি। এত মানুষ আর গরুর মাঝে নিজেকে একা আবিষ্কার করে ভয়ে আমি হাটের মধ্যেই বসে কেঁদে কেটে অস্থির হয়ে গিয়েছিলাম।’

তবে বেশিক্ষণ আতঙ্কে থাকতে হয়নি তাকে। কিছু সময় পর চাচাতো ভাইয়েরা মেহজাবীনকে খুঁজে পান এবং নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে যান।

মেহজাবীন আরও বলেন ‘এখন একা একা যখন এসব স্মৃতির কথা মনে পড়ে নিজের অজান্তেই হাসি পায়। আবার সেসব দিনের কথা মনে হলে এক অদ্ভুত আনন্দও লাগে। কিন্তু সময় তো বদলে গেছে। শৈশবের সেই খাঁটি আনন্দ এখন আর চাইলেও কোথাও খুঁজে পাই না।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X