বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার

জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব থালাপতি বিজয়ের ৫২তম জন্মদিনকে সামনে রেখে তার ব্লকবাস্টার সিনেমা ‘মার্শাল’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি আগামী ১৯ জুন তামিলনাড়ু জুড়ে পুনরায় প্রদর্শিত হবে বলে জানা গেছে। ২২ জুন বিজয়ের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়েছে, যাতে তারা আবারও বড় পর্দায় বিজয়ের জনপ্রিয় এই সিনেমা উপভোগ করতে পারেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

অ্যাটলি কুমার পরিচালিত ‘মার্শাল’ ছবিতে বিজয়কে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যায়, যা দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছিল। ছবিটি মুক্তির সময় বক্স অফিসেও দারুণ সাফল্য অর্জন করেছিল।

এদিকে থালাপতি বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে তার অভিনয়ে নিয়মিত ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার শেষ সিনেমা হিসেবে ঘোষিত ‘জনা নায়াগান’ এর মুক্তির তারিখও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি

তার জন্মদিনকে ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে, আর এই পুনর্মুক্তি সেই উদযাপনকে আরও বিশেষ করে তুলবে বলে মনে করা হচ্ছে।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X