বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান। ছবি: কোলাজ
থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান। ছবি: কোলাজ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে। তামিল ইন্ডাস্ট্রির মেগাস্টার ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে পরকীয়ার বিষয়ে কম জল ঘোলা হয়নি। গতকাল (২৩ জুলাই) বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নায়াগান’ দেখতে গিয়ে চরম নাজেহাল হলেন এই দক্ষিণী সুন্দরী। পরিবার ও বন্ধুদের নিয়ে ‘প্রিয় মানুষে’র সিনেমাটি হলে দেখতে এসেছিলেন তৃষা। এসময় দর্শকের ভিড়ে রীতিমতো ত্রাহি অবস্থা অভিনেত্রীর।

রাজনৈতিক ময়দানে পুরোপুরি পদার্পণের পর নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হন থালাপতি। এর আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন ‘জন নায়াগান’ হতে যাচ্ছে তার শেষ সিনেমা। নানা জটিলতায় আটকে থাকার পর অবশেষে বৃহস্পতিবার মুক্তি পায় সিনেমাটি। আর মুক্তির আগে থেকেই বিজয়ের অ্যাকশন-থ্রিলার নিয়ে দর্শকের মধ্যে দেখা দেয় উন্মাদনা।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পুরো ঘটনাটি। সিনেপর্দায় আসার পরপরই বিজয়ের শেষ সিনেমার ঐতিহাসিক সাক্ষী হতে প্রেক্ষাগৃহে হাজির হন তৃষা। প্রথম দিনেই প্রথম শো দেখতে চেন্নাইয়ের একটি সিনেমা হলে বন্ধুদের নিয়ে হাজির হন বিজয়ের চর্চিত ‘বান্ধবী’। হল থেকে বের হওয়ার পথেই ঘটে চরম বিপত্তি। পরনে সাদা টি-শার্ট, নীল জিন্স আর সানগ্লাস—প্রবেশের সময় কেউ টের না পেলেও, সিনেমা শেষে খবর চাউর হতেই বাধে হুলুস্থুল কাণ্ড।

শো শেষ হতেই প্রিয় অভিনেত্রীকে চোখের সামনে দেখে উন্মাদনায় ভেসে যান ভক্তরা। হুড়মুড়িয়ে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। মুহূর্তের মধ্যে চারদিক থেকে তৃষাকে ঘিরে ধরে উৎসুক ভক্তরা। ভিড় ঠেলে সামনে এগোনোর মতো পরিস্থিতিও ছিল না। এ সময় ভিড়ে নাজেহাল অবস্থা হয় অভিনেত্রীর। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তিনি নিরাপদে গাড়িতে পৌঁছাতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়। অন্যদিকে, প্রিয় তারকাকে অভিনেতা হিসেবে শেষবারের মতো বড়পর্দায় দেখতে তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে অনাবিল উৎসব—কাটআউটে দুধ ঢালা, ঢাকঢোল আর আতশবাজির রোশনাইতে যেন রূপ নিয়েছে দীপাবলিতে!

থালাপতি বিজয়কে জড়িয়ে সাম্প্রতিক সময়ে খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। এই অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনেই বিজয়ের দীর্ঘদিনের সংসার ভাঙছে বলে ধারণা নেটপাড়ায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X