বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

মনোনয়নপত্র জমা দিচ্ছেন শিল্পীরা। ছবি- সংগৃহীত
মনোনয়নপত্র জমা দিচ্ছেন শিল্পীরা। ছবি- সংগৃহীত

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তার প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততা দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান এই অভিনেতা।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেও হঠাৎ করেই আজ সোমবার (২২ জুন) শিল্পী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমার দিন এফডিসিতে আসনে বাপ্পারাজ। তবে কি সিদ্ধান্তে বদলে আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন এই নায়ক, এমন প্রশ্ন চলচ্চিত্র সংশ্লিষ্টদের। তবে বাপ্পারাজ জানালেন ভিন্ন কথা।

এই অভিনেতা বলেন, ‘আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে, তোমাদের সঙ্গে সবসময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সবসময় শুভকামনা।’

মনোনয়নপত্র জমা দিয়ে বাপ্পারাজকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘শিল্পী সমিতি ২০২৬-২০২৮ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম আরমান-মুক্তি প‍্যানেল, আলহামদুলিল্লাহ। বাপ্পারাজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য আজকে শিল্পী সমিতিতে আসার জন্য এবং আমাদের সাথে আরমান-মুক্তি প‍্যানেলের মনোনয়ন জমা দেওয়ার জন্য।’

শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। বিশেষ করে একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তি ছিলেন সবচেয়ে আশাবাদী ও উচ্ছ্বসিত। নির্বাচন সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা, বৈঠক ও আড্ডাতেও একসঙ্গে দেখা গেছে তাদের। কিন্তু সেই সমীকরণ বদলে যায় হঠাৎ করেই।

এরপর বাপ্পারাজের পরিবর্তে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন চলচ্চিত্রের পরিচিত সিনিয়র ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। এই পদ থেকে চিত্রনায়ক বাপ্পারাজ নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় আরমান যুক্ত হন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

উল্লেখ্য, আগামী ৩ জুলাই এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের এই দ্বি-বার্ষিক নির্বাচন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১০

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১১

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১২

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৩

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৪

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৫

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৬

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৭

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৮

মাদ্রাসাশিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৯

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

২০
X