কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিটেনশন ক্যাম্পে থাকা ৫০ ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাবে ভারত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর ডিটেনশন ক্যাম্প থেকে ৫০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

শনিবার (০৪ জুলাই) ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিশেষ নির্বাসন আদেশের পর তাদের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এর আগে, দেশটির সালেম জেলার আত্তুর তালুক অফিস কমপ্লেক্সে অবস্থিত বিশেষ ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হয়েছিল। ৩ জুলাই কঠোর নিরাপত্তার মধ্যে তিনটি ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লিতে নেওয়া হয়।

পরে তিরুচিরাপল্লি থেকে বিশেষভাবে সংরক্ষিত কোচে করে তাদের হাওড়া এক্সপ্রেস ট্রেনে পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হয়। পুরো যাত্রায় সালেম আর্মড রিজার্ভ পুলিশের নেতৃত্বে ৪০ সদস্যের সশস্ত্র দল তাদের সঙ্গে ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমবঙ্গের হরিদাসপুর স্থল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করা হবে। পরে বিএসএফ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করবে।

উল্লেখ্য, তামিলনাড়ু সরকার আত্তুর ডিটেনশন ক্যাম্পকে অনিয়মিত অভিবাসীদের সাময়িকভাবে আটক রাখার জন্য ‘বিশেষ ক্যাম্প’ হিসেবে ব্যবহার করছে। বর্তমানে সেখানে ১৩০ জনেরও বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের সবার নামেই মামলা বিচারাধীন রয়েছে অথবা তারা জামিনে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

১০

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

১১

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১২

‘এবারের গণবিপ্লব হবে ধর্মব্যবসা ও উগ্রবাদের বিরুদ্ধে’

১৩

রঙিন ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘খয়েরচক’

১৪

নলছিটিতে খাদে বাস, নিহত ১

১৫

‎সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালবেলা প্রতিনিধির বড়ভাই

১৬

হলান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

১৮

যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া 

১৯

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

২০
X