বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

এনামুল কবির সুজন। ছবি - সংগৃহীত
এনামুল কবির সুজন। ছবি - সংগৃহীত

গীতিকার,উদ্যোক্তা ও প্রযোজক এনামুল কবির সুজন। ইতোমধ্যে তার প্রযোজিত অনেক নাটক জনপ্রিয়তা হয়েছে। সম্প্রতি তার প্রযোজিত ‘মেইড ইন চিটাগং’ সিনেমাটি দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। এই সফলতার ধারাবাহিকতায় তিনি কাজ শুরু করেছেন নতুন সিনেমার। নাটক ও সিনেমা প্রযোজনার পাশাপাশি গান লিখেও প্রশংসা কুড়িয়েছেন সুজন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতিমান অনেক শিল্পী। এই তালিকায় আছেন বাংলাদেশের রথীন্দ্রনাথ রায়, সাবিনা ইয়াসমীন, আসিফ আকবর, পার্থ বড়ুয়া, পান্থ কানাই, অনিমেশ রায়, কৃষ্ণকলি, কিশোর দাশ, রেহান রসুল, আখি আলমগীর, কোনাল সহ অনেকে,পশ্চমবঙ্গের কবীর সুমন, নচিকেতা,ইমন চক্রবর্তী প্রমুখ। সুজন ‘দোতারা’ নামের অনলাইন মিউজিক্যাল প্লাটফর্মেরও কর্ণধার। আজ এনামুল কবির সুজনের জন্মদিন। তবে দিনটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও, সংস্কৃতিমনা এ মানুষটি ব্যস্ত থাকবেন শোবিজের নানাবিধ কাজে এমনটাই জানিয়েছেন। সুজন বর্তমানে গীতিকবি সংঘ বাংলাদেশের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক নানা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এ গীতিকার ও প্রযোজক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১০

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১১

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৩

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৪

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৫

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৮

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৯

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

২০
X