বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পীদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত নয়: আবুল হায়াত

আবুল হায়াত। ছবি - সংগৃহীত
আবুল হায়াত। ছবি - সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে শিল্পীদের রাজনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। তার মতে, শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। কেউ রাজনীতি করতে চাইলে অভিনয় ছেড়ে পূর্ণসময়ের জন্য রাজনীতিতে মনোযোগ দেওয়া উচিত।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আবুল হায়াত বলেন, ‘আমি মনে করি শিল্পীদের প্রকাশ্যে রাজনৈতিকভাবে জড়ানো উচিত না। যদি কেউ রাজনীতি করে, তাহলে অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতি করা উচিত।’

তিনি সরাসরি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে ইঙ্গিত না করে শিল্পীদের পেশাগত নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, শিল্পী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য থাকতে হলে রাজনৈতিক পরিচয়ের চেয়ে শিল্পচর্চাকেই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে তারকাদের উপস্থিতির মধ্যেই আবুল হায়াতের এই মন্তব্য নতুন করে শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টায় ভোটগ্রহণ কথা থাকলেও সাড়ে ৯টা থেকে ভোট কাউন্ট শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সময়ের মধ্যে বেলা ১টা থেকে থাকবে এক ঘণ্টা নামাজের বিরতি।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। তাদের প্যানেলে সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন। এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ / এলাকার বড় ভাইয়ের প্রেমের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল নয়নের

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

১০

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

১১

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

১২

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

১৪

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

১৫

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

১৬

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১৭

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

১৮

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

১৯

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

২০
X