বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নন্দনে নন্দিত হলো জীবনের ‘সম্পর্ক’

পরিচালক জীবন শাহাদাৎ। ছবি - সংগৃহীত
পরিচালক জীবন শাহাদাৎ। ছবি - সংগৃহীত

কলকাতার নন্দনে গত ৩ জুলাই শুরু হওয়া ৯ম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’। প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। উৎসবে মোট ১০৭টি চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘সম্পর্ক’।

৭ জুলাই প্রদর্শনীর পর দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পায় চলচ্চিত্রটি। দেশভাগ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী দেশত্যাগের স্মৃতি উঠে আসায় অনেক দর্শক আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রতিক্রিয়ায় পরিচালক জীবন শাহাদাৎ কলকাতা থেকে বলেন, ‘দুই বাংলার সম্পর্ক আত্মার ও আবেগের। আমি চলচ্চিত্রের মাধ্যমে জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্ব ও সম্মানের।‘

তিনি আরও জানান, এই অর্জনের পেছনে সহযোগিতার জন্য বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি), ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়াসহ উৎসব-সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবটি আঞ্চলিক চলচ্চিত্র ও সংস্কৃতির বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রতি বছরের মতো এবারও নতুন নির্মাতা ও ভিন্নধর্মী গল্পভিত্তিক চলচ্চিত্র দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১০

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১১

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১২

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৪

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৫

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৬

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৭

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৮

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৯

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

২০
X