কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৮ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের দর শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমেছে। তবে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ধীরগতির ইঙ্গিত পাওয়ায় বড় ধরনের পতন হয়নি। এতে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কিছুটা কমেছে।

সোমবার স্পট গোল্ডের দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৩ দশমিক ১২ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুতে ২২ জুনের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল মূল্যবান ধাতুটি।

অন্যদিকে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচারসের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৫ দশমিক ৫০ ডলারে পৌঁছায়।

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, মার্কিন ডলার সূচক কিছুটা শক্তিশালী হওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। ডলারের মূল্য বাড়লে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়ে।

গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি আগের দুই মাসের কর্মসংস্থানের তথ্যও নিচের দিকে সংশোধন করা হয়েছে। এতে ফেডের আসন্ন বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা কমেছে।

বাজার এখন বুধবার প্রকাশিত হতে যাওয়া ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে নজর রাখছে। বিশ্লেষকদের মতে, সেখান থেকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে নতুন ইঙ্গিত মিলতে পারে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে সেপ্টেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বাজারে প্রায় ৫৭ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

এদিকে জেপি মরগান এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে প্রত্যাশার তুলনায় স্বর্ণের চাহিদা কিছুটা দুর্বল থাকতে পারে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে ৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৬৩ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে।

সূত্র: রয়টার্স

কালবেলা/এমএসকেএম/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X