বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

কেয়া পায়েল, কণা, মেহজাবীন ও পূর্ণিমা। ছবি - সংগৃহীত
কেয়া পায়েল, কণা, মেহজাবীন ও পূর্ণিমা। ছবি - সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। কে জিতবে বিশ্বকাপ, সেই উত্তরের অপেক্ষায় পুরো ফুটবলবিশ্ব। এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। ঢাকাই বিনোদন জগতের অনেক তারকাই প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, তাদের সমর্থন আর্জেন্টিনার পক্ষেই। কারও ভালোবাসার শুরু দিয়েগো ম্যারাডোনাকে ঘিরে, কারও বিশ্বাস লিওনেল মেসির জাদুতে। তবে সবার চাওয়া একটাই, বিশ্বকাপ উঠুক আকাশি-সাদা জার্সিধারীদের হাতে।

অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার আর্জেন্টিনা-প্রেমের শুরু কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে দেখে। সেই ভালোবাসা এখন লিওনেল মেসির হাত ধরে আরও গভীর হয়েছে। পরিবারের সবাইও আর্জেন্টিনার সমর্থক বলে জানান তিনি। পূর্ণিমার ভাষায়, ‘আর্জেন্টিনায় ম্যারাডোনা ছিল, এখন মেসি আছে, যেটা ব্রাজিলে নেই। তাই আর্জেন্টিনা সমর্থন করি।’ মেসির হাতেই বিশ্বকাপ দেখতে চান এই অভিনেত্রী।

অভিনেতা জাহিদ হাসানও আর্জেন্টিনার সমর্থক। তবে তিনি মনে করেন, ফাইনাল সহজ হবে না। তার মতে, দুই দলই দারুণ ছন্দে রয়েছে। তবু অভিজ্ঞতা ও দলগত সমন্বয়ের কারণে আর্জেন্টিনাকেই কিছুটা এগিয়ে রাখছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা কিছুটা বাড়তি সুবিধা দেবে।’

অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ যুক্তরাষ্ট্রের মাঠে বসেই উপভোগ করেছেন। তার সঙ্গে ছিলেন স্বামী অভিনেতা এফ এস নাঈম। ফাইনাল সামনে রেখে তিনি বলেন, ‘আমরা যারা আর্জেন্টিনা দলের সমর্থক, তারা বুকে এক সমুদ্র আবেগ আর আশা নিয়ে, ভালোবাসা নিয়ে পাশে থেকেছি সব সময়। আমাদের আছে সারা পৃথিবীর গর্ব বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আর সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন তকমাসহ ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে পর পর দুটো কোপা আমেরিকা ও ফাইনালিসিমা টাইটেল জয় করেছে। আরও একবার স্বপ্নপূরণের পথে আমরা, ইনশাআল্লাহ।’

কণ্ঠশিল্পী আতিয়া আনিসার বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। তিনি বলেন, ‘এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে। আমি এ নিয়ে কোনো যুক্তি দেখাতে যাব না। ব্যস! আমার একটাই কথা, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। কাপটা তারই প্রাপ্য।’

সংগীতশিল্পী দিলশাদ নাহার কণাও আর্জেন্টিনার কট্টর সমর্থক। তার বিশ্বাস, গত বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই এবারও শিরোপা জিতবে মেসির দল। একই প্রত্যাশা লাক্স তারকা মিম মানতাসারও। তারও আশা, বিশ্বকাপের ট্রফি আবারও উঠবে আর্জেন্টিনার হাতেই।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও কেয়া পায়েলও আর্জেন্টিনার একজন কট্টর সমর্থক। আর্জেন্টিনার হাতেই উঠুক এবারের বিশ্বকাপ এটাই তাদের চাওয়া।

ফাইনালের ফল যাই হোক, দেশের শোবিজ অঙ্গনের আর্জেন্টিনা-সমর্থক তারকাদের চোখে এখন একটাই স্বপ্ন লিওনেল মেসির নেতৃত্বে আকাশি-সাদা জার্সিধারীদের আরেকটি বিশ্বজয়।

কালবেলা/আরডা/এমএ/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X