কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ এএম
অনলাইন সংস্করণ

পথনাট্যোৎসবে হুমায়ুন আহমেদের ‘পিঁপড়া’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘জাতীয় পথনাট্যোৎসব ২০২৪’ -এর উদ্বোধন হয়েছে রাজধানীতে। পয়লা ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কেন্দ্রীয় শহীদ মিনারে এই উৎসবের উদ্বোধন হয়।

উৎসবে রোববার (৪ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে নাট্যদল সময় প্রযোজিত নাটক ‘পিঁপড়া’। জনপ্রিয় কথাসহিত্যিক হূমায়ুন আহমেদের ছোটগল্প ‘পিঁপড়া’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। ধর্ষণ বিরোধী সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া এ নাটকে অভিনয় করবেন- ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম সাঈফ, সাইফুল বাবু, রাকিব আল হাসান মুক্তা। এতে পোশাক পরিকল্পনা করেছেন মানসুরা আক্তার লাভলী।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাষ্ট্রভাষা বাংলার জন্য শহিদদের স্মরণে ১৯৮০ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহব্যাপী ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজন করে আসছে ‘জাতীয় পথনাট্যোৎসব’। একই ধারাবাহিকতায় এ বছরও ‘রাজনীতির মাপকাঠি শিল্প সাহিত্য সংস্কৃতি’ স্লোগানে রাজধানীসহ দেশের ২১টি জেলায় একযোগে শুরু হয় ‘জাতীয় পথনাট্যোৎসব ২০২৪’।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কেন্দ্রীয় শহিদ মিনারে পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার নাট্যোৎসরের উদ্বোধন করা হয়। উৎসবে দেশের তিনশ নাট্যদল অংশ নেবে।

আগামী ৪ ফেব্রুয়ারি সময় প্রযোজিত নাটক ‘পিঁপড়া’ ছাড়াও ঢাকা মঞ্চ পরিবেশন করবে নাটক ‘ইঁদুর’। এ কে এম আহসান কবীরের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মিজানুল হক নিক্তি। ফয়সাল আহমেদের রচনা ও নির্দেশনায় নাট্যযোদ্ধা মঞ্চস্থ করবে নাটক ‘টক্কর’। বজলুর রশিদের রচনা ও শওকত হাসানের নির্দেশনায় নাটক ‘স্মৃতি মিনার’ পরিবেশন করবেন স্বরবীথি থি।

৫ ফেব্রুয়ারি শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজনায় মঞ্চস্থ হবে নাটক ‘আমাদের জন্ম হলো’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনায় নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। এস.কে.রতনের রচনা ও নির্দেশনায় নবনাটের পরিবেশনায় নাটক ‘ফায়ারিং স্কোয়াড’। আমিনুল হক আমীনের রচনা ও নির্দেশনায় মুক্তালয় নাট্যাঙ্গন মঞ্চস্থ করবে নাটক ‘চতুর ভোলা’। মতিউর রহমান রানার রচনা ও নির্দেশনায় গ্রন্থিক নাট্যগোষ্ঠীর নাটক ‘এখানেই শেষ নয়’।

৬ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে মমিনুল হক দীপুর রচনা ও নির্দেশনায় নাটক ‘তাহাদের কথা’। এটি পরিবেশন করবে পদাতিক নাট্য সংসদ টিএসসি। ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রযোজনায় সাইফুল ইসলাম সোহাগের রচনা ও নির্দেশনায় নাটক ‘বিরঙ্গনা কাব্য’। নাটক ‘পাখির ভবিষ্যৎ’, রচনা ও নির্দেশনা নাহিদ স্মৃতি, প্রযোজনা অপেরা নাটকের দল। নাটক ‘দিবস রজনী’, রচনা ও নির্দেশনা তাপস সরকার, প্রযোজনা লোকনাট্য গোষ্ঠী। উদীচী শিল্পীগোষ্ঠী মঞ্চস্থ করবে নাটক ‘শরীফার গল্প’, রচনা ও নির্দেশনায় নাজমুল হক বাবু।

৭ ফেব্রুয়ারি ঢাকার উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে নাটক ‘ভাস্কর্য’, রচনা ও নির্দেশনা আফরিন হুদা, প্রযোজনা ঢাকা থিয়েটার মঞ্চ। নাটক ‘প্রতিরোধ’, রচনা মনসুর রহমান চঞ্চল, নির্দেশনা শাহজাহান শোভন, পরিবেশনা নাট্যভূমি। নাটক ‘বোবা মিনার’, রচনা আলী আনোয়ার, নির্দেশনা নাজমুল হাসান শুভ, পরিবেশনায় মতিঝিল থিয়েটার সম্প্রদায়। থিয়েটার অঙ্গনের প্রযোজনায় নাটক ‘রুধির প্লাবন’, রচনা ও নির্দেশনা প্রবীর দত্ত। রঙ্গনা নট্যগোষ্ঠীর নাটক ‘দাম দিয়ে কিনেছি বাঙলা’, রচনা ফয়সাল আহমদ, নির্দেশনা জিয়াউল হাসান জিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X