কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৭:০৩ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়শিল্পী নির্বাচনে দীপংকরের উদ্যোগ

অভিনয়শিল্পী নির্বাচনে দীপংকরের উদ্যোগ

দেশের জনপ্রিয় নির্মাতা দীপংকর দীপন। বছরের শুরুতেই ‘ছাত্রী সংঘ’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। এই সিনেমার কাজ এখনো শুরু হয়নি। তবে চরিত্রের প্রয়োজনে খোঁজা হচ্ছে অভিনেতা-অভিনেত্রী। যার জন্য অভিনয় ও কলাকুশলী নির্বাচনে ‘ট্যালেন্ট হান্ট’-এর আয়োজনও সম্পন্ন করেছেন এ নির্মাতা।

কুমিল্লার ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি শান্তি-সুনীতি এবং ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্মকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘ছাত্রী সংঘ’। এই সিনেমার জন্য কুমিল্লা অঞ্চল থেকে মেধা অন্বেষণের মাধ্যমে অভিনয় শিল্পী নির্বাচন করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীপন জানিয়েছেন, ‘ছাত্রী সংঘ’র মাধ্যমে কুমিল্লার মেধাবী অভিনয়শিল্পীরা যেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে পারেন সে অভিপ্রায়ে রজত ফিল্মস ১১-১৩ মার্চে প্রাথমিক বাছাই এবং ১৭-১৯ মে স্ক্রিন অভিনয়ের প্রস্তুতি বিষয়ে একটি স্বল্পমেয়াদি কোর্স এর আয়োজন করে। এই প্রশিক্ষণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি পেশাদার শুটিং ও সম্পাদনার মাধ্যমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এই আয়োজনের চূড়ান্তপর্ব ছিল গত ৯ জুন। এদিন সন্ধ্যা ৬টায় কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হয় চূড়ান্ত বাছাই কর্মটি। যেখানে অংশগ্রহণকারীদের দ্বারা চিত্রায়িত দৃশ্য প্রদর্শনপূর্বক ফলাফল ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে ‘ছাত্রী সংঘ’র পরিচালক দীপংকর দীপন এই সিনেমা ও মেধা অন্বেষণ কার্ক্রমের উদ্দেশ্য ও কর্মপদ্ধতি বর্ণনা করেন।

৩টি ক্যাটাগরিতে এই মেধা অন্বেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান দীপন। ১. কুমিল্লার মূল প্রতিযোগী ২. কুমিল্লা জেলার বাইরের প্রতিযোগী ৩. অনূর্ধ্ব ১৮ বছর। অনুষ্ঠানে এই ৩টি ক্যাটাগরিতে মোট ২০ জনকে ‘ছাত্রী সংঘ’ সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য নির্বাচিত করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার মেয়র ডা. তাহসিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এবং রজত ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রযোজক শাহেদ শাহরিয়ার।

এই বিষয়ে ‘ছাত্রী সংঘ’ সিনেমার পরিচালক দীপংকর দীপন বলেন, ‘যেহেতু কুমিল্লার ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে তাই আমরা চাই এই সিনেমা কুমিল্লায় হোক কুমিল্লার অভিনয়শিল্পীদের কাছে তাদের স্বপ্নপূরণের মাধ্যম। তাই আমরা আয়োজন করেছি ট্যালেন্ট হান্টের। শুধু আমরা অডিশন নিয়ে ক্ষান্ত থাকিনি আমরা অভিনয়ের ওপর স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে তাদের প্রস্তুত করে চূড়ান্ত বাছাই প্রক্রিয়াটি করেছি। আমাদের প্রত্যাশা কুমিল্লার অভিনয়শিল্পীদের পর্দার অভিনয়ের জন্য প্রস্তুত করা এবং তারকা শিল্পীদের সাথে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X