বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:১৮ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার প্রেমে পড়লেন সৃজা

সৃজা । ছবি : সংগৃহীত
সৃজা । ছবি : সংগৃহীত

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কলকাতার নায়িকাদের উপস্থিতি আগে থেকেই ছিল। তবে সাম্প্রতিক সময়ে এটা বেড়েছে। গত কয়েক বছরে ইধিকা পাল, জ্যোতির্ময়ী কুণ্ডু, সুস্মিতা, কৌশানীকে আমরা দেখেছি ঢালিউড সিনেমায়। এবার প্রথম ঢাকার কাজে যুক্ত হলেন কলকাতার আরেক অভিনেত্রী সৃজা দত্ত। তিনি অভিনয় করেছেন ‘তাজমহল’ নামে একটি সিনেমায়। এতে তাকে নায়িকার ভূমিকায় দেখা যাবে।

ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নির্মাণ করেছে। কাঁটাতার, দেশভাগ ভালোবাসাকে আটকাতে পারে না এমনই এক গল্প নিয়ে এ সিনেমা। এটি পরিচালনা করেছেন ওয়াহিদ অনম। প্রেমের গল্পের সিনেমা ‘তাজমহল’ মুক্তি পাবে ঈদের দিন।

ঢাকায় সৃজার প্রথম কাজ হলেও, কলকাতায় তিনি বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। নায়ক দেবের সঙ্গে ‘বাঘা যতীন’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এরপর ‘টেক্কা’ সিনেমাতেও অভিনয় করেন। এ অভিনেত্রীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘রঘু ডাকাত’ সিনেমায়। সিনেমার বাইরে হইচইয়ের ‘নিশির ডাক’ সিরিজেও অভিনয় করেছেন সৃজা।

এদিকে ঢাকার কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। সুযোগ হাতছাড়া করতে চাননি, তাই লুফে নিয়েছেন। ঢাকা থেকে কীভাবে ডাক পেলেন জানতে চাইলে তিনি বলেন, “যোগাযোগ হচ্ছিল। ডাকও পাচ্ছিলাম। শেষে ‘প্রেসার কুকার’ সিনেমার নায়ক ফইজুল ইয়ামিনের বিপরীতে সুযোগ এলো।”

ঢাকায় কেমন কাটল জানতে চাইলে সৃজা বলেন, ‘বাংলাদেশ শান্ত। তারা ভারতীয়দের খুব ভালোবাসেন। কোথায় বসাবেন, কী খাওয়াবেন, বুঝে উঠতে পারেন না! কী যে আন্তরিক সবাই।’

অভিনেত্রী জানান, কলকাতায় ফেরার সময় ভুল পথে গিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাতে দেরি করে ফেলেছিলেন তিনি। কিন্তু তাকে কলকাতায় ফিরতেই হবে, কারণ পরের দিন তার পরীক্ষা। তিনি বলেন, ‘সেদিন বিমানবন্দরের সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার জন্য বিমান দেরিতে উড়েছে। এ আন্তরিকতা ভুলব কী করে?’

ভালো অভিজ্ঞতা পাশাপাশি সৃজা একটি আক্ষেপের কথাও বলেন। তিনি জানান, তাড়াহুড়োয় তার ইলিশ খাওয়া হয়নি। তার বদলে কাচ্চি বিরিয়ানি খেয়েছেন। সৃজার সঙ্গে ঢাকায় তার মা-ও এসেছিলেন। তিনি নিজের আর মেয়ের জন্য ঢাকাই জামদানি কিনেছেন।

সিনেমার দৃশ্য ধারণের কাজ হয়েছে সিলেট অঞ্চলে। সেখানকার ভাষা শিখতে হয়েছে সৃজাকে। তিনি আরও বলেন, “বিনোদন দুনিয়ায় বাংলাদেশ দ্রুত এগিয়ে আসছে। এক মাসের কম সময়ে শুট শেষ হয়ে মুক্তি পাচ্ছে তাজমহল’।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X