বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বিটিভিতে তারকাখচিত ব্যান্ড শো

বিটিভির ব্যান্ড শো'র একটি দৃশ্য । ছবি - বিটিভির সৌজন্যে
বিটিভির ব্যান্ড শো'র একটি দৃশ্য । ছবি - বিটিভির সৌজন্যে

ঈদ মানেই আনন্দ, উৎসব আর সংগীতের বিশেষ আয়োজন। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শো নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দুই পর্বে সাজানো এ আয়োজনে এক পর্বে থাকবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। ব্যান্ডটি তাদের বহুল শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

অন্য পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। ব্যান্ডগুলো প্রত্যেকে দুটি করে গান পরিবেশন করবে। ‘রক কার্নিভাল’ নামের এ পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে ব্যান্ড শোটি। জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রাণবন্ত পরিবেশনায় ঈদের আনন্দময় সন্ধ্যা হয়ে উঠবে আরও উচ্ছ্বাসময়—এমনটাই প্রত্যাশা সংগীতপ্রেমীদের।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X