বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীর কাছে দোয়া চাইলেন সংগীত শিল্পী তৌসিফ আহমেদ

তৌসিফ আহমেদ । ছবি : সংগৃহীত
তৌসিফ আহমেদ । ছবি : সংগৃহীত

হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটলো সংগীত শিল্পী তৌসিফ আহমেদ এর জীবনে। গত কয়েক দিন ধরেই তিনি লড়াই করছিলেন মৃত্যুর সাথে। সম্প্রতি তার মস্তিস্কে সম্পন্ন হয়েছে এক জটিল অস্ত্রোপচার। দীর্ঘ নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই কঠিন পরিস্থিতির কথা জানান শিল্পী নিজেই। দেশবাসীর কাছে চাইলেন দোয়া।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি শেয়ার করে তৌসিফ ক্যাপশনে লেখেন, ‘ব্রেইন সার্জারির কয়েকদিন পরের ছবি। দোয়া করবেন। আমি একজন অতি সাধারণ মানুষ। আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য হলেও নিজের জীবনকে সগৌরবে বাঁচতে।’

অস্ত্রোপচারের খবরটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

উল্লেখ্য, তৌসিফ আহমেদ নবীন-প্রবীণ সব শ্রেণির শ্রোতাদের কাছেই সমান জনপ্রিয়। ২০০৭ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ দিয়েই তিনি সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ও ‘জান পাখি’র মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিরহী ও রোমান্টিক গান দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X