বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৌসিফের

তৌসিফ আহমেদ। ছবি : সংগৃহীত
তৌসিফ আহমেদ। ছবি : সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ গুরুতর অসুস্থ। গত ২৯ ডিসেম্বর নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল, তার মাথায় ২৭টি সেলাই দিতে হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন, পড়ে যাওয়ার মূল কারণ ছিল স্ট্রোক।

টানা তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১ জানুয়ারি) কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই শিল্পী। তবে শারীরিক যন্ত্রণার পাশাপাশি তিনি এখন তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছেন। কারণ, তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণির নেটিজেন শুরু করেছেন নেতিবাচক মন্তব্য, কটূক্তি ও মিথ্যা গুজব ছড়ানো।

সাইবার বুলিং ও মামলার হুঁশিয়ারি অসুস্থতা নিয়ে বিদ্রূপ এবং পরিবারকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৌসিফ। তিনি জানিয়েছেন, বিষয়টি তিনি আর সহজভাবে নিচ্ছেন না; বরং সাইবার নিরাপত্তা আইনে মামলা করার কথা ভাবছেন।

ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তৌসিফ লেখেন, ‘আমার স্ট্রোকের খবরে কয়েকজন ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেছেন। যদিও এতে আমার ব্যক্তিগতভাবে কিছু যায় আসে না, তবে সাইবার বুলিং, মানহানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে সাইবার নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছি।’

সামাজিক অবক্ষয় নিয়ে হতাশা মানুষের অসহিষ্ণু আচরণে হতাশ হয়ে এই গায়ক বলেন, ‘দেখছি, আমাদের আশপাশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছে। কোথায় কী বলা উচিত, সেটাই তারা ভুলে যাচ্ছে। কারও অসুস্থতার খবরে সহানুভূতির বদলে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। এমনকি আমাকে ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা আমি সরাসরি অপরাধ হিসেবে দেখছি।’

তিনি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, তারা জানেন আমি কেমন মানুষ। অনুগ্রহ করে আমার পরিবারকে ছোট করবেন না।’

ভক্তদের উদ্দেশ্যে বার্তা আবেগঘন বার্তায় নিজের ক্যারিয়ার ও প্রাপ্তি নিয়ে তৌসিফ বলেন, ‘আমি হয়তো বড় শিল্পী হতে পারিনি, কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো—দেড় যুগ আগে প্রকাশিত আমার গান আজও মানুষ আগ্রহ নিয়ে শোনে এবং ভবিষ্যতেও শুনবে। আমাকে না জেনে দয়া করে কোনো মিথ্যা গুজব ছড়াবেন না।’

শারীরিক অবস্থার খতিয়ান দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন তৌসিফ। এর আগেও তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হন। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার এবং ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয়েছিল তার। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন।

প্রসঙ্গত, ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী ২০০৭ সালে ‘অভিপ্রায়’ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন। গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজনেও তিনি সমান পারদর্শী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X