বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

মার্কিন পপ তারকা কেটি পেরি। ছবি - সংগৃহীত
মার্কিন পপ তারকা কেটি পেরি। ছবি - সংগৃহীত

প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে মার্কিন পপ তারকা কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট। বেলজিয়ামের জনপ্রিয় সংগীত উৎসব ‘ভেরখটার বুটিক’-এ দীর্ঘ ১৭ বছর পর তার মঞ্চে ফেরার কথা থাকলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। দর্শকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কনসার্ট বাতিল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন কেটি পেরি। তিনি জানান, অনুষ্ঠান বাতিলের খবর তিনি জানতে পারেন মঞ্চে ওঠার ঠিক আগে, যখন ব্যাকস্টেজে প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারি নির্দেশনার ভিত্তিতে শো বাতিল করা হয়েছে এবং এরপর তাকে আর কোনো বিস্তারিত জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

নিজের হতাশার কথা জানিয়ে কেটি লেখেন, ভক্তদের মতো তিনিও সমানভাবে মন খারাপ করেছেন। তবে ৫৫ হাজার দর্শকের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। আবহাওয়া তার নিয়ন্ত্রণে নয়, তাই অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে নিরাপদে বাড়ি ফেরার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০০৯ সালের পর এবারই প্রথম ‘ভেরখটার বুটিক’ উৎসবে পারফর্ম করার কথা ছিল কেটি পেরির। ফলে তার পরিবেশনা ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। আয়োজকদের তথ্য অনুযায়ী, জনপ্রিয় শিল্পী পিটবুলের পরিবেশনার পর পুরো উৎসবের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ওই দিনের লাইনআপে পিটবুলের পাশাপাশি মিকা, পমেলিন থাইস, জেমস আর্থার, রক্সি ডেকার ও এমি ডি’আর্কেরও মঞ্চে ওঠার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X