কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৫:২৯ এএম
অনলাইন সংস্করণ

টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনা, অস্ট্রীয় তরুণের কারাদণ্ড

মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
মার্কিন পপ তারকা টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্টে জঙ্গি হামলার পরিকল্পনার দায়ে ২১ বছর বয়সী এক তরুণকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

অস্ট্রিয়ার গোপনীয়তা আইনের কারণে অভিযুক্তের নাম বেরান এ হিসেবে প্রকাশ করা হয়েছে। সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট একাধিক অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২৪ সালের আগস্টে ভিয়েনাতে সুইফটের ‘ইরাস ট্যুর’-এর তিনটি নির্ধারিত কনসার্টের প্রথমটি শুরুর ঠিক আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। হামলার আশঙ্কায় সঙ্গে সঙ্গে বাতিল করা হয় তিনটি কনসার্টই, যার টিকিট কিনেছিলেন প্রায় দুই লাখ দর্শক।

প্রসিকিউটররা আদালতকে জানান, বেরান এ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন এবং হামলার জন্য অবৈধভাবে অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। তিনি একটি মেশিনগান ও হ্যান্ড গ্রেনেড কেনার চেষ্টা করলেও তা সফল হয়নি।

আদালতের মনোরোগ বিশেষজ্ঞ পিটার হফম্যান বলেন, অভিযুক্তের মধ্যে কোনো মানসিক রোগের লক্ষণ পাওয়া যায়নি। তার উগ্রবাদে জড়িয়ে পড়ার পেছনে কোনো মনোরোগজনিত ব্যাখ্যাও নেই।

মামলায় আরেক অভিযুক্ত ২১ বছর বয়সী স্লোভাক নাগরিক আরদা কে-ও বিচারাধীন ছিলেন। তিনি ইসলামিক স্টেটের একটি সেলের সঙ্গে যুক্ত থাকার দায়ে ১২ বছরের কারাদণ্ড পেয়েছেন। তবে টেইলর সুইফটের কনসার্টে হামলার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না।

রায় ঘোষণার আগে আদালতে বেরান এ নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন।

হামলার পরিকল্পনা নস্যাৎ হওয়ার পর টেইলর সুইফট বলেছিলেন, ঘটনাটি তাকে নতুন ধরনের ভয় ও উদ্বেগের মুখোমুখি করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের তৎপরতার কারণেই মানুষকে প্রাণহানির শোক নয়, কেবল বাতিল হওয়া কনসার্টের হতাশা নিয়ে ফিরতে হয়েছে।

সূত্র : বিবিসি

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১০

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১১

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১২

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৩

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৪

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৫

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৬

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৭

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৮

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

২০
X