কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মেলোডিস অব মেমোরি লেন : ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

মেলোডিস অব মেমোরি লেন : ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত| ছবি: সংগৃহীত
মেলোডিস অব মেমোরি লেন : ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত| ছবি: সংগৃহীত

এক সময়ের সহপাঠী, আজ একেকজন সফল পেশাদার। কিন্তু পহেলা মের বিকেলে রাজধানীর উত্তরার বিজিএমইএ অডিটোরিয়ামে তারা ফিরে গিয়েছিলেন সেই স্কুল-কলেজের দিনগুলোতে। এসএসসি ১৯৯৮ এবং এইচএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের আয়োজনে গত শুক্রবার সফলভাবে সম্পন্ন হলো বর্ণাঢ্য মিউজিক্যাল ইভেন্ট "Melodies of Memory Lane."

প্রায় আট শতাধিক বন্ধুর উপস্থিতিতে অডিটোরিয়ামটি যেন হয়ে উঠেছিল এক টুকরো নস্টালজিয়া। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতিয়েছেন দেশের জনপ্রিয় পপ গায়িকা মিলা এবং কালজয়ী ব্যান্ড সোলস (Souls)। “দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে” কিংবা 'বৃষ্টি দেখে অনেক কেঁদেছি"—সোলসের এমন সব জনপ্রিয় গানে মেতে ওঠে পুরো গ্যালারি।

অন্য দিকে পপ আইকন মিলার গানে নেচে গেয়ে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেন উপস্থিত বন্ধুরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্মৃতির পাতায় আরও একটি সোনালী দুপুর ও রাত যোগ করাই ছিল আমাদের লক্ষ্য। বন্ধুদের অভূতপূর্ব সাড়া এবং মিলা ও সোলসের চমৎকার পারফরম্যান্স এই আয়োজনকে পূর্ণতা দিয়েছে।

উল্লেখ্য, মেট্রোরেলের উত্তরা সাউথ স্টেশন সংলগ্ন ভেন্যু হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা খুব সহজেই এই মিলনমেলায় যোগ দিতে পেরেছিলেন। দিনভর আড্ডা, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্ধুরা কাটালেন এক আনন্দময় মুহূর্ত। প্রতি বছরই এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১১

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১২

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৩

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৪

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৫

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

১৬

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১৭

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১৮

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১৯

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

২০
X