বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও নতুন গান নিয়ে ফিরছেন সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন । ছবি - সংগৃহীত
সাবিনা ইয়াসমিন । ছবি - সংগৃহীত

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। বয়স ৭১, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই চললেও গান থেকে দূরে থাকতে পারেন না তিনি। শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করলেই ফিরে যান স্টুডিওতে, মাইক্রোফোনের সামনে।

শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি স্টুডিওতে সম্পন্ন হয়েছে তার নতুন গানের রেকর্ডিং। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। গানটির কথা লিখেছেন জমাদ্দার সবুজ এবং সুর ও সংগীতায়োজন করেছেন জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী সালমান রাজ।

নতুন গান প্রসঙ্গে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, 'আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই গানটি যখন পেলাম, শুনতে খুব ভালো লেগেছে। দারুণ সুর, কথাও অনেক সুন্দর। জীবন ওয়াসিফ মেধাবী সুরকার। আমি চাই, তার নাম ছড়িয়ে পড়ুক। আরও ভালো ভালো কাজ সে উপহার দিক। নিশ্চয়ই তার সঙ্গে আরও গান হবে আমার।'

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী এখনও নতুন সৃষ্টি নিয়ে সমান উৎসাহী। সমসাময়িক অনেক শিল্পী আজ আর নেই, কিন্তু সাবিনা ইয়াসমিনের সুরেলা কণ্ঠ এখনও মুগ্ধ করে শ্রোতাদের। শুধু নিজের প্রজন্ম নয়, নতুন প্রজন্মের শিল্পী ও সুরকারদের সঙ্গেও নিয়মিত কাজ করছেন তিনি।

গানই যে তার জীবনের সবচেয়ে বড় শক্তি, নতুন এই গান যেন আবারও সেই কথারই প্রমাণ দিল। ভক্তদের প্রত্যাশা, আগের মতোই নতুন গানটিও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১০

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১১

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১২

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৩

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৪

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৫

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৬

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৭

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৮

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

২০
X