বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১১:০২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

বান্দরবান এলাকা। পুরোনো ছবি
বান্দরবান এলাকা। পুরোনো ছবি

টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে পূর্বে জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (০৮ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ০৬ জুলাই জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই (রোববার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

 পাহাড়ধসে বান্দরবান ও কক্সবাজারে ৭ জনের মৃত্যু

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

এলজিইডি কর্মকর্তাদের না পেয়ে কর্মচারীকে ‘মারধরের নমুনা দেখালেন’ বিএনপি নেতা

ফ্রান্সের বিপক্ষে খেলবেন না মরক্কোর যে বড় তারকা

মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে: মামদানি

বৃষ্টির পানিতে ঢেকে থাকা গর্তে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু

১০

খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

১২

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৩

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

১৪

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

১৫

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

১৬

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

১৭

চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

১৮

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রাম বন্দর ইয়ার্ড

১৯

ইতিহাসের এই দিনে

২০
X