বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

ইরানি সেনাদের স্কোয়াড। ছবি : সংগৃহীত
ইরানি সেনাদের স্কোয়াড। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলায় ৮ জন ইরানি সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (০৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন।

আইআরএনএ-এর তথ্যমতে, আব্বাস ও বুশেহরে বন্দরে এসব হামলায় ইরানি সেনাবাহিনীর বিমান ও নৌবাহিনীর সদস্যরা নিহত হয়েছেন।

এর আগে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। ইরানের এ ধরনের হামলা অযৌক্তিক এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি জানিয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বুধবার ভোরে দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের খোরমোজের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বুশেহর প্রদেশের ওপর মার্কিন বাহিনীর আকাশপথে আগ্রাসনের জের ধরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করে।

সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১০

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১১

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৩

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৪

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৫

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৭

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৮

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৯

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

২০
X