বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

ব্যান্ড কার্ড এর সদস্যরা। ছবি - সংগৃহীত
ব্যান্ড কার্ড এর সদস্যরা। ছবি - সংগৃহীত

কে-পপ ভক্তদের জন্য এ যেন এক আবেগঘন বিদায়ের খবর। দীর্ঘ ১০ বছরের সফল যাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কো-এড ব্যান্ড কার্ড (KARD)। সোমবার এক বিবৃতিতে ব্যান্ডটির এজেন্সি ডিএসপি মিডিয়া জানায়, আসন্ন অ্যালবাম ও বিশ্ব সফর শেষ করেই গ্রুপ হিসেবে কার্যক্রমের ইতি টানবেন চার সদস্য।

২০১৬ সালে জেসেফ, বিএম, সোমিন ও জিউকে নিয়ে যাত্রা শুরু করে কার্ড। কে-পপে যেখানে সাধারণত শুধু ছেলেদের বা শুধু মেয়েদের ব্যান্ডই বেশি দেখা যায়, সেখানে ছেলে ও মেয়ের সমন্বয়ে গঠিত এই কো-এড গ্রুপ শুরু থেকেই ব্যতিক্রমী পরিচয় তৈরি করে। বিশেষ করে লাতিন আমেরিকা ও ইউরোপে তাদের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

দশ বছরের ক্যারিয়ারে ‘ওহ না না’, ‘ডোন্ট রিকল’, ‘হোলা হোলা’, ‘রাইড অন দ্য উইন্ড’, ‘রেড মুন’, ‘রিং দ্য অ্যালার্ম’ ও ‘টেল মাই মামা’র মতো একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছে কার্ড। এর পাশাপাশি প্রকাশ করেছে বেশ কয়েকটি সফল মিনি অ্যালবামও।

আগামী ২৮ জুলাই প্রকাশ পাবে ব্যান্ডটির প্রথম পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম ‘হোয়্যার টু নাউ? (পার্ট টু): নোহোয়্যার’। এটিই হবে কার্ডের শেষ অ্যালবাম। এরপর আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে অনুষ্ঠিতব্য ‘নাউ হেয়ার ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করেই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে ব্যান্ডটি।

সাধারণত কে-পপ ব্যান্ডগুলোর সঙ্গে এজেন্সির প্রাথমিক চুক্তির মেয়াদ থাকে সাত বছর। অনেক গ্রুপ সেই সময়ের আগেই ভেঙে গেলেও কার্ড সদস্যদের পারস্পরিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক জনপ্রিয়তার কারণে একসঙ্গে টিকে ছিল পুরো এক দশক। ২০২৬ সালের জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় উভয় পক্ষের সম্মতিতেই গ্রুপের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে গ্রুপ ভেঙে গেলেও সংগীতজগৎ ছাড়ছেন না সদস্যরা। জেসেফ, বিএম, সোমিন ও জিউ— প্রত্যেকেই ভবিষ্যতে ব্যক্তিগতভাবে সংগীত, অভিনয় ও মডেলিংয়ে নিজেদের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাবেন।

বিদায়বার্তায় ডিএসপি মিডিয়া জানায়, চার সদস্যের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরকে কার্ডের পথচলার শেষ অধ্যায় হিসেবে নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে গত এক দশক ধরে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য বিশ্বজুড়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এজেন্সিটি। পাশাপাশি সদস্যদের একক ক্যারিয়ারেও আগের মতোই পাশে থাকার আহ্বান জানিয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১০

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১১

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

১২

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১৩

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১৪

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১৫

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৬

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৭

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৮

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

২০
X