কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রোতা মুগ্ধতায় ঈশিকার ‘পরাণ’

হুমায়রা ঈশিকা
হুমায়রা ঈশিকা

নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন এ প্রজন্মের শিল্পী হুমায়রা ঈশিকা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ক্ষুদে গানরাজ খ্যাত এই শিল্পীর ‘পরাণ’ নামের এই মৌলিক গানটি । আর এটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট।

রোমান্টিক আবহের এই গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। নির্মাতাদের প্রত্যাশা, কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।

গায়িকা হুমায়রা ঈশিকা বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা টিম ওয়ার্ক করে গানটি বানিয়েছি। রোমান্স, ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছে গানে। এর সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন জয় করবে বলে আমার প্রত্যাশা।’

গানটির ভিডিওতেও রয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন আরএইচ রুহান। সম্পাদনাও করেছেন তিনি। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ, আর পরিচালনা করেছেন মেজবা বাপ্পী।

প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। নতুন এই গান নিয়ে আশাবাদী পুরো টিম। তাদের বিশ্বাস, ‘পরাণ’ শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।

প্রসঙ্গত, চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর শিল্পী হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন হুমায়রা ঈশিকা। পরবর্তীতে বেশকিছু নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এছাড়াও গেলো রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাক্ষস’-এর আলোচিত গান ‘তুমি ছাড়া’ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ঈশিকা।

ঈশিকা গান শিখেছেন প্রথম আব্দুল আউয়ালের কাছে। এরপর তিনি সামিনা চৌধুরী, এসআই টুটুলের কাছেও তালিম নিয়েছেন। উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে।

কালবেলা/এসএ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X