বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

শুভ্র  দেব, ডা. সাবরিনা রুবিন ও ঋতুপর্ণা। ছবি - সংগৃহীত
শুভ্র দেব, ডা. সাবরিনা রুবিন ও ঋতুপর্ণা। ছবি - সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে এবার বইয়ের পাতায় তুলে এনেছেন ডা. সাবরিনা রুবিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই সাহিত্যিক, অনুবাদক, গীতিকার ও গবেষক শুভ্র দেবকে নিয়ে লিখেছেন ইংরেজি ভাষার জীবনীগ্রন্থ 'A Golden Soul of Music'. সাবরিনা রুবিনের লেখা এই জীবনী গ্রন্থ যুক্তরাস্ট্রের নিউইয়র্কে প্রকাশিত হয়েছে। ওডিসি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার থেকে প্রকাশিত বইটি অ্যামাজনসহ নিউইয়র্কের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। বইটির সম্পাদনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নুরুল হক।

জানা গেছে, লেখিকা ডা. সাবরিনা রুবিন এই বইটিতে শুভ্রদেবের শৈশব - কৈশোর, সংগীত জীবনের সূচনা, সাফল্য এবং জীবনের নানা অজানা অধ্যায় সাহিত্যময়তায় তুলে ধরেছেন। নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচন করেছেন সর্বভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুভ্র দেব ছাড়াও ডা. সাবরিনা রুবিন এর আগে দেশ - বিদেশের বহু গুণী ব্যক্তিত্বের জীবনী রচনা করেছেন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক ইংরেজি কবিতা এবং ছবি - কবিতার (Photo Poetry) জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। তার লেখা বিভিন্ন বই ইতোমধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যক্তরাজ্য রাশিয়া, আলবেনিয়া, প্যালেস্টাইন, ভারত, পাকিস্তান ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তিনি দেশে এবং বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতীয় প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম, বাংলাদেশের শুভ্র দেব, শান শায়খসহ অনেক শিল্পী সাবরিনা রুবিনের লেখা গান গিয়েছেন। এছাড়া তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রের জন্যেও গান লিখেছেন।

অন্যদিকে, চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শুভ্র দেব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গে তার গাওয়া ডুয়েট গান দুই বাংলায় সমাদৃত হয়েছে। কোমল পানীয় পেপসির বিজ্ঞাপনচিত্রে তিনি বলিউড তারকা আমির খানের সঙ্গে কাজ করে বহুল আলোচিত হয়েছিলেন। বাংলাদেশের প্রথম দিকের শিল্পীদের একজন হিসেবে তার গান ও মিউজিক ভিডিও বিশ্ব বিখ্যাত সঙ্গীত বিষয়ক স্যাটেলাইট টিভি চ্যানেল এমটিভিতে প্রচারিত হয়। সংগীতের পাশাপাশি তিনি চলচ্চিত্র এবং নাটকে অভিনয়ও করেছেন তিনি। A Golden Soul of Music শুধু একজন সংগীতশিল্পীর জীবনী নয়; এটি শুভ্র দেবের শিল্পীস্বত্ত্বা, ভালোবাসা ও সৃষ্টিশীল জীবনের এক অনুপ্রেরণামূলক দলিল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয়

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৫০ জনের বিরুদ্ধে মামলা

সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে রথযাত্রা : প্রতিমন্ত্রী মীর হেলাল

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

১১

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

১২

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

১৩

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

১৪

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

১৫

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

১৬

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

১৭

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

১৮

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

১৯

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

২০
X