সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

কাজল আরিফ। ছবি: সংগৃহীত
কাজল আরিফ। ছবি: সংগৃহীত

আদি ফোককে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে যাত্রা শুরু করছে এটিএন ফোক স্টুডিও নামের অনু্ষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে নতুন গান ‘তোর পিরিতের বিষে’। এতে কণ্ঠ দিয়েছেন কাজল আরিফ। গানটির কথা ও সুর মান্নান মোহাম্মদের। এটিএন ফোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

এ প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘তোর পিরিতের বিষে’ গানটি আশা করি সবার ভালো লাগবে। আমি খুবই খুশি ও আনন্দিত। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার সুরকার সংগীত পরিচালক শ্রদ্ধেয় মান্নান মোহম্মদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুবই উচ্ছ্বসিত। দেশের ফোক গানগুলোকে নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরতে এটিএন বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মান্নান মোহাম্মদ বলেন, ‘এটিএন বাংলা সব সময় সুস্থ সংস্কৃতি লালন করে থাকে। ওই জায়গা থেকে দেশের শিকড়ের গান নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এদিকে আজকাল ফোক গান নিয়ে বিভিন্ন আয়োজন চোখে পড়ে। যেখানে আধুনিকায়ন করা হয়। অনেকদিন ধরে আমি চাচ্ছিলাম গানগুলোর শিকড়ের স্বাদ অক্ষুণ্ন রেখে দেশীয় ও পশ্চিমা বাদ্যযন্ত্রের সাহায্যে উপস্থাপন করতে। মাহফুজুর রহমান সাহেবের অনুপ্রেরণায় আর দেরি করিনি। আজকাল অনেকেই দেখা যায় গান গাইতে না পেরেও গাইছে। বিষয়টি উচিত নয়। আমার এখানে এর কোনো সুযোগ নেই। যারা প্রকৃত শিল্পী তারাই সুযোগ পাবেন। সঙ্গে রয়েছে আমার সন্তান সানি মোহাম্মদ। সে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে সংগীতে ক্যারিয়ার শুরু করেছে।’

ফোক স্টুডিও বাংলার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীরা। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আছেন সংগীতজ্ঞ মান্নান মোহাম্মদ। সংগীত আয়োজনে তার সঙ্গে আছেন সানি মোহাম্মদ। সানি মোহাম্মদ মান্নান মোহাম্মদের পুত্র। তিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করেছেন।

বলে রাখা ভালো, দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন কাজল আরিফ। ২০১৩ সালে তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ বাজারে আসে। এরপর থেকে নিয়মিত গান করছেন তিনি। প্রকাশ করছেন মৌলিক গান ও মিউজিক ভিডিও। শ্রোতামহলেও তার গানগুলো হয়েছে সমাদৃত। এরমধ্যে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’ উল্লেখযোগ্য।

কালবেলা/আরডা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X