বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

খুনসুটিতে ব্যস্ত নুসরাত

নুসরাত জাহান । ছবি : সংগৃহীত
নুসরাত জাহান । ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান এবার ভক্তদের দিলেন এক ভিন্ন চমক। কাজের ব্যস্ততার ফাঁকে ছেলের সঙ্গে খুনসুটি করে কাটানো এক মিষ্টি মুহূর্ত নিজেই শেয়ার করলেন তিনি। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি সচরাচর না দিলেও এবার ছেলের সঙ্গে একেবারে ঘরোয়া লুকে ধরা দিলেন নুসরাত।

শেয়ারকৃত সেই ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে ঘরোয়া লুকে নুসরাত। আর তার গায়ের ওপর দিয়ে তীব্র গতিতে ছুটছে খেলনা গাড়ি।

শুধু ছুটছে বললেও ভুল হবে। কখনো নুসরাতের মাথায় উঠে যাচ্ছে গাড়ি। কখনো আবার গায়ের ওপর দিয়ে গাড়ি ছুটছে গতি বাড়িয়ে। অবাক হয়েই নুসরতকে বলতে শোনা গেল, ‘কেন তোমার গাড়ি এভাবে আমার গায়ের ওপর দিয়ে ছুটছে?’ অপর প্রান্ত থেকে যদিও কোনো উত্তর এলো না।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘মা ও ছেলের ড্রামা’। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে ‘রক্তবীজ ২’-এর ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’-এর মিউজিক। ছেলে যে বিনা বাধায় বর্ডার ক্রস করছে এ কথা বলাই যায়।

ক্যামেরার সামনে একঝলক আসতে গিয়েও কিছুটা পিছিয়ে গেল ইশান। তাকে দেখার জন্য এদিকে মুখিয়ে দর্শক। সকলেই বলছেন, ‘বাবার মতো এত সুন্দর গাড়ি চালায় ইশান, একঝলক মুখ দেখালে হতো না?’

অভিনেত্রীর ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়েছেন যশ দাশগুপ্তও। চারদিকে যখন তাদের বিয়ে ভাঙা নিয়ে নানা গুঞ্জন, তখন এমন সুন্দর মুহূর্ত নজর কেড়েছে দর্শকের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X