বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে শান্তি খুঁজছি: নুসরাত

নুসরাত জাহান । ছবি : সংগৃহীত
নুসরাত জাহান । ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলব ও নেটিজেনদের কটাক্ষ সব মিলিয়ে সময়টা বেশ খারাপ গেলেও দমে যাওয়ার পাত্রী নন ওপার বাংলার অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট দুর্নীতিসংক্রান্ত একটি পুরোনো মামলায় গত সোমবার তলব পাওয়ার পর বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। সেখানে টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাতকে নিয়ে শুরু হয়েছে ট্রল ও সমালোচনার ঝড়। রেশন দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংস্থার আর্থিক অনিয়ম নিয়ে নেটিজেনদের নিশানায় বারবার উঠে আসছে তার নাম। বাদ যাচ্ছে না অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের পুরোনো বিবাদ কিংবা বিয়ের বিতর্কও।

তবে শত বিতর্কের মাঝেও দমে যাওয়ার পাত্রী নন নুসরাত। ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কয়েক দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করেছেন তিনি। তবে ছবির আবেদনের চেয়েও নেটিজেনদের বেশি নজর কেড়েছে তার দেওয়া ক্যাপশনটি।

ব্যক্তিগত অবস্থানের ইঙ্গিত দিয়ে নুসরাত লিখেছেন, ‘অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি। যতক্ষণ না আমরা সেই সত্যের দেখা পাই।’

একই পোস্টে তিনি সমালোচকদের প্রতি ছুড়ে দিয়েছেন কড়া বার্তা। এর আগেও অনেকবার নুসরাত জানিয়েছেন ট্রলিং বা নেতিবাচক আলোচনা তাকে খুব একটা প্রভাবিত করে না। এবারও ইডির তদন্ত এবং চারপাশের উত্তাল পরিস্থিতির মাঝে নিজের শান্ত ও দৃঢ় অবস্থান বজায় রেখেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

১০

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১১

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

১২

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১৩

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১৪

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১৫

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৬

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৭

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৮

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

২০
X