বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত

নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। ছবি : সংগৃহীত
নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় তারকা নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত— এই জুটিকে ঘিরে আলোচনার শেষ নেই। কখনো প্রেম, কখনো সংসার, আবার কখনো বিচ্ছেদের গুঞ্জনে তারা বারবার শিরোনামে এসেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া দূরত্বের গুঞ্জনে এবার নিজেই ‘পজিটিভ সিগন্যাল’ দিলেন নুসরাত।

গত ১০ অক্টোবর ছিল যশ দাশগুপ্তের জন্মদিন। দিনটি উপলক্ষে নুসরাত ইনস্টাগ্রামে প্রকাশ করেন তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও। তাতে অভিনেত্রী লিখেছেন, ‘বিশ্বের সঙ্গে একসঙ্গে লড়াই করা থেকে এখন নিজেদের সঙ্গেই লড়ছি— তবু টিকে আছি! হাসাহাসি থেকে ঝগড়া পর্যন্ত আমরা পারদর্শী। আমার প্রিয় মাথাব্যথার কারণকে জন্মদিনের শুভেচ্ছা; জীবনটা হোক সুখ, শান্তি আর সাফল্যে ভরা।’

নুসরাতের সেই পোস্টে যশের প্রতিক্রিয়া ভক্তদের চোখে ধরা পড়ে আরও দ্রুত। তিনি মন্তব্য করেন, “ঝুটঝামেলা আমাদের মানায়! তুমি ছাড়া আর কেউই আমাকে ‘মাথাব্যথা’ বলে মিষ্টি শোনাতে পারবে না। এই অগোছালো শুভেচ্ছার জন্য ধন্যবাদ... চল, একে অপরকে আরও কিছুদিন সহ্য করে বেঁচে থাকি।”

তাদের এই মজার কথোপকথন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা কেউ বলেন, ‘দূরত্ব মিটে গেছে,’ কেউ আবার লেখেন, ‘ভালোবাসার সুর ফিরেছে আগের মতোই।’

তবে কিছুদিন আগেও পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম। একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করা, আলাদা ছুটিতে যাওয়া— এসব ইঙ্গিতেই তাদের বিচ্ছেদের জল্পনা ছড়িয়েছিল। নুসরাত ছেলে ঈশানকে নিয়ে গিয়েছিলেন পাহাড়ে, অন্যদিকে যশ ছেলেকে নিয়ে যান সমুদ্রতটে। এমনকি শোনা গিয়েছিল, সম্পর্কের টানাপোড়েনের পেছনে নাকি ছিল তৃতীয় একজন।

কিন্তু জন্মদিনের এই শুভেচ্ছা ও প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সেই বরফ গলতে শুরু করেছে। নুসরাত-যশ ভক্তদের ভাষায়, ‘তাদের ঝুটঝামেলাতেই লুকিয়ে আছে ভালোবাসার রসায়ন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X