বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নওশাবার টালিউড যাত্রা

নওশাবা কাজী ও আবীর চ্যাটার্জি । ছবি : সংগৃহীত
নওশাবা কাজী ও আবীর চ্যাটার্জি । ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আসছে নতুন চমক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে অনীক দত্তের আলোচিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই ছবির হাত ধরেই টালিউডে অভিষেক ঘটছে বাংলাদেশের প্রতিভাবান অভিনেত্রী কাজী নওশাবার। নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমানো এক বাংলাদেশি মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। আরও বড় চমক এই ছবিতে তার বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি।

প্রথম টালিউড সিনেমার মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত নওশাবা। যদিও তিনি প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবুও তার মন পড়ে আছে কলকাতায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি তার অনুভূতি প্রকাশ করেন।

সেখানে তিনি বলেন, ‘আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই; কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’

নওশাবার কাছে তার অভিনীত সিনেমা, বাংলাদেশ প্রসঙ্গ এবং দুর্গাপূজা নিয়েও নানা প্রশ্ন করা হয়। এর আগে তিনি বেশ কয়েকবার দুর্গাপূজা উপলক্ষে থিম্যাটিক ফটোশুট করেছেন। ‘

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্গা সেজে রাস্তায় ঘুরতে পারেন?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, একেবারেই পারি। এই জুলাই আন্দোলনের পরপরও দুর্গাকে নিয়ে একটা শুট করেছি। আমাদের কিছু বিক্ষিপ্ত ঘটনাকে বড় করে দেখানো হয়। আমি কোনো বাউন্সার ছাড়াই দুর্গা সেজে শুট করছি, আর বোরকা পরা মেয়েরা এসে আমাকে জড়িয়ে ধরছেন। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা এভাবেই থাকি।’

নওশাবা আরও বলেন, ‘ছোটবেলায় তো সর্দি-কাশি হলে তুলসী পাতা খেতাম। আমার দাদুর বাড়িতে তুলসী গাছ ছিল। এখন দেখি এসব নিয়ে কত কথা হয়। পুরান ঢাকায় কিন্তু দুর্গাপূজা আসছে মানে, ২৩ তারিখ থেকে সব বন্ধ হয়ে যায়।’

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সিনেমাটি মুক্তি পাচ্ছে। আর এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির টিজার ও ট্রেলারও।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১০

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১১

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১২

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৩

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৪

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৫

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৬

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৭

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৮

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

২০
X