বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

ধর্মেন্দ্র I ছবি: সংগৃহীত
ধর্মেন্দ্র I ছবি: সংগৃহীত

মারা গেলেন ওপার বাংলার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। রোববার (০৮ ডিসেম্বর) রাতে ভারতের বাঙুর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন কল্যাণ চট্টোপাধ্যায়। সম্প্রতি বাঙুর হাসপাতালে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষরক্ষা হল না। রোববার রাত ৮টা বেজে ৪০ মিনিটে বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ষীয়ান এই তারকার প্রয়াণে শোকের ছায়া টালিপাড়ায়। ইতিমধ্যেই আর্টিস ফোরামের তরফ থেকে মৃতের পরিবারকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। এরপর রাত দেড়টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে কল্যাণ চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়।

১৯৪২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্ম কল্যাণ চট্টোপাধ্যায়ের। বরাবরই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। ১৯৬৮ সালে ‘আপনজন’ সিনেমা দিয়ে টালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। একের পর এক ছবিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিতে দেখা গেছে তাকে। মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন।

শুধু টালিউড নয়, বলিউডের ছবিতেও দেখা গিয়েছে তাকে। সুজয় ঘোষের ‘কাহানি’ ছবিতে বিদ্যা বালানের সঙ্গে কাজ করেছেন কল্যাণ চট্টোপাধ্যায়। নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো অভিনেতার সঙ্গেও পর্দায় একসঙ্গে দেখা গিয়েছে তাকে। সবমিলিয়ে কয়েকশো ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘সাগিনা মাহাতো’, ‘ধন্যি মেয়ে’, ‘সফেদ হাতি’ তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে কয়েকটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X