বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

দুপুরেই কলকাতায় ফিরতে পারে রাহুলের নিথর দেহ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত

ভারতে দিঘার কাছে তালসারিতে শুটিং চলাকালীন রোববার (২৯ মার্চ) এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই গোটা টালিপাড়া এবং বিজয়গড়ে অভিনেতার বাড়ির সামনে শোকের ছায়া। ইতোমধ্যে অভিনেতার শেষকৃত্যের প্রস্তুতি ও মরদেহ কলকাতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সকাল ৮টায় কাঁথি মহকুমা হাসপাতালে রাহুলের মরদেহের ময়নাতদন্ত শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসনিক ও কিছু জটিলতার কারণে তা শুরু হতে সামান্য দেরি হয়। পরে আনুমানিক সকাল ৯টার পর ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানা যায়। ময়নাতদন্তের পর যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরেই অভিনেতার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।

এদিকে ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এই ঘটনার তদারকি করছেন। দিঘা থেকে মরদেহ কলকাতা পর্যন্ত নিয়ে আসার যাবতীয় দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। দুর্ঘটনাস্থলে ও হাসপাতালে ইতিমধ্যেই পরিদর্শন করেছেন সেখানকার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।

সূত্রমতে, প্রশাসনিক তৎপরতায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত সমস্ত কাজ শেষ করে অভিনেতাকে শেষবারের মতো তার প্রিয় শহর কলকাতায় ফিরিয়ে আনা যায়।

প্রসঙ্গত, গতকাল দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই ভেঙে পড়েছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাতে শাশুড়িমায়ের পাশে থাকার পর তিনি এখন ছেলে সহজের কাছে রয়েছেন।

উল্লেখ্য, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে দিঘায় গিয়েছিলেন রাহুল। শুটিংয়ের সময়েই সমুদ্র তলিয়ে যান রাহুল। পরে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X