বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অশ্লীল মন্তব্য ও ধর্ষণের হুমকি পেলেন অভিনেত্রী রূপাঞ্জনা

রূপাঞ্জনা মিত্র । ছবি : সংগৃহীত
রূপাঞ্জনা মিত্র । ছবি : সংগৃহীত

বিধানসভা নির্বাচনের আবহে সরগরম পশ্চিমবঙ্গ। এরই মধ্যে রাজনৈতিক কারণে ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এ নিয়ে কড়া ভাষায় প্রতিবাদও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল মন্তব্য ও যৌন হেনস্তার অভিযোগে এবার সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করলেন এই অভিনেত্রী।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে সোমবার ২৭ এপ্রিল সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন রূপাঞ্জনা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি, হেনস্তা, মানহানি ও সাইবার বুলিংসহ নানা অভিযোগ করেছেন এই অভিনেত্রী। তার প্রত্যাশা এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল তৃণমূল কংগ্রেসের নির্বাচনি প্রচারের ফাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ক্ষোভ উগরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন রূপাঞ্জনা। হুঁশিয়ারি উচ্চারণ করে রূপাঞ্জনা বলেন, ‘সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ার জন্য রাতদখল করেছিলেন। আরে আপনারা তো চোখ দিয়ে রেপ করেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন। নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেন। অথচ একজন মহিলাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের হুমকি দিচ্ছেন। পরিষ্কার ভাষায় বলছি সাহস থাকলে সামনে এসে হুমকি দিন।’

একসময় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রূপাঞ্জনা মিত্র। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজনৈতিক দল বদলের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত কটূক্তি, অশ্রাব্য ভাষা ব্যবহার এমনকি ধর্ষণের হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ তার। এই আক্রমণ থেকে বাদ যায়নি তার পরিবারও।

২০১৯ সালে জাতীয় রাজনীতির ময়দানে পা রাখেন রূপাঞ্জনা। ২০২৫ সালে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে ফের দেখা যায় তাকে। সেই সময় তিনি জানান মমতা ব্যানার্জির ডাকে পুরোনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টিভি নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান রূপাঞ্জনা মিত্র। ‘এক আকাশের নিচে’, ‘বেহুলা’, ‘তুমি আসবে বলে’ এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০০৫ সালে ‘দাদার আদেশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর অভিনয় করেন ‘প্যান্থার’, ‘তিন তনয়া’, ‘কাটাকুটি’ প্রভৃতি সিনেমায়। ‘সেই যে হলুদ পাখি’, ‘কালরাত্রি’ এর মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন রূপাঞ্জনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১০

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১১

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১২

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৩

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৪

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৫

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

১৭

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

১৮

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

১৯

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

২০
X