বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ থাকার ২৪ দিন পর খোঁজ মিলল টালিউড পরিচালকের

উৎসব মুখোপাধ্যায় । ছবি : সংগৃহীত
উৎসব মুখোপাধ্যায় । ছবি : সংগৃহীত

দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলেছে টালিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। ভারতীয় গণমাধ্যমের খবর বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন।

জানা গেছে, রোববার ২৬ এপ্রিল সকালে হঠাৎ সেই বন্ধুর বাসায় পৌঁছান উৎসব। তবে এত দিন তিনি কোথায় ছিলেন সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। পরিচালকের অবস্থান সম্পর্কে খবর পেয়ে তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি সোমবার দিল্লিতে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করবেন।

উৎসবের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে জানা গেছে পরিচালকের ফিরে আসার খবর সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জানানো হয়। পাশাপাশি লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড এবং আনন্দপুর থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে পরিচালকের স্ত্রী থানায় গেলে এক উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে ভিডিও কলে উৎসবের সঙ্গে কথা বলানো হয়। রোববার সকাল সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় যে নিখোঁজ পরিচালকের খোঁজ পাওয়া গেছে।

উৎসবের নিখোঁজ হওয়ার খবর প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন তার স্ত্রী। স্বামীর সন্ধান মেলার পর মৌপিয়া বলেন, ‘রোববার সকালে আনন্দপুর থানা থেকে আমাকে ডাকা হয়। যাওয়ার পথে উৎসবের বন্ধুর ফোন পাই। জানানো হয় আপাতত সে তাদের বাড়িতেই আছে। থানায় গিয়ে বুঝতে পারি লালবাজার আগেই খবর পেয়েছিল। কোথায় আছে সেটা বিস্তারিত বলতে নিষেধ করা হয়েছে পুলিশের নির্দেশেই। আমার সঙ্গে অল্প সময় কথা হয়েছে। খুব ক্লান্ত ছিল ঘুমাচ্ছিল।’

উল্লেখ্য গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব মুখোপাধ্যায়। সেদিন তিনি নিমতার একটি ব্যাংকে গিয়েছিলেন। তার স্ত্রীর দাবি সেদিন দুপুর ২টা ২২ মিনিটে স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল। পরে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অবশেষে ২৪ দিন পর মিলল তার খোঁজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১০

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১১

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৪

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৫

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৬

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৭

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৮

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৯

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

২০
X