বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

অপরাজিতা আঢ্য। ছবি - সংগৃহীত
অপরাজিতা আঢ্য। ছবি - সংগৃহীত

চল্লিশের কোঠায় পা রাখলেই নারীদের জীবনে শুরু হয় সমাজের বাঁকা চাউনি আর অবাঞ্ছিত উপদেশের বন্যা। ‘বুড়ি হয়ে গেছো’, ‘এই বয়সে এত সাজগোজ কেন?’— এমন অসংখ্য মন্তব্য যেন তাদের নিত্যসঙ্গী। এবার সেই বয়সবাদী মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন টালিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ আবেগঘন পোস্টে তিনি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করেছেন।

অপরাজিতা লেখেন, “চল্লিশ ছুঁলেই সবাই বলে, ‘উফ! বুড়ি হয়ে গেলে!’আমি বলি, বেশ তো ভাই, বয়সটা কি ফ্রিজে রেখে দেব নাকি? চুলে দুটো সাদা রং, মুখে দু-চারটে ভাঁজ— তাতেই যেন সমাজের চোখে আমি পুরোনো এক সাজ! কিন্তু বয়স বাড়লে কি সন্তানের দায়িত্ব কমে? মায়ের চিন্তা ফুরোয়? বাড়ির হিসাব মেটে? না, কিছুই তো কমে না। শুধু বাড়ে মানুষের উপদেশ।”

সমাজের কটাক্ষের জবাব দিয়ে তিনি আরও লেখেন, “এত লাল শাড়ি কেন? এত সাজো কেন? এই বয়সে নাচ? এই বয়সে প্রেমের গান? আরে বাবা, বয়স কি বিদ্যুতের বিল, যে নির্দিষ্ট দিনে কেটে যাবে রং?”

সংসার, দায়িত্ব আর বাস্তব জীবনের চাপের সঙ্গে বয়স বৃদ্ধির তুলনা টেনে অভিনেত্রী বলেন, “বয়স বাড়লে কি ইএমআই কমে? সংসারের চিন্তা থামে? সকালের রান্না নিজে হয়? কাপড়গুলো নিজেই কাচে? আমি তো সেই মানুষই, শুধু অভিজ্ঞতা একটু বেশি। হাসিটা একটু গভীর, কান্নাটা একটু চুপচাপ, আর নিজেকে ভালোবাসাটা আগের চেয়ে অনেক বেশি।”

নিজের জীবনবোধের প্রকাশ ঘটিয়ে অপরাজিতা লেখেন, “কুড়িতে ছিলাম কুঁড়ি, তিরিশে হয়েছি নদী, আর চল্লিশে এসে বুঝেছি আমি আসলে সমুদ্র। আমার ঢেউ আছে, আমার গভীরতা আছে, আমার ঝড় আছে, আর আছে নিজের মতো বাঁচার সাহস।”

পোস্টের শেষাংশে সমাজের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, “বয়স বাড়া কোনো অপরাধ নয়। অপরাধ হলো একজন নারীর বয়স দেখে তার রঙিন মনটাকে অবসর দিয়ে দেওয়া। আমি বুড়ি নই, আমি পরিণত। আমি শেষ নই, আমি পূর্ণ।”

সবশেষে তিনি লেখেন, “আর যদি লাল শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে হেসে একটা ছবি তুলি, তাহলে জেনে রেখো আমি বুড়ি হইনি, আমি জীবনটাকে উদযাপন করছি। কারণ নারী বুড়ো হয় না, নারী শুধু প্রতি বছর আরও একটু গল্প হয়ে ওঠে।”

অপরাজিতার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার সাহসী অবস্থানকে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন, বয়স নয়— একজন মানুষের আত্মবিশ্বাস, স্বপ্ন আর জীবনকে উদযাপন করার ইচ্ছাই তাকে সত্যিকারের সুন্দর করে তোলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১০

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

১১

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১২

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১৩

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১৪

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৫

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৬

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৭

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৮

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৯

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

২০
X