বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খলনায়িকা রূপে অপরাজিতা

অপরাজিতা আঢ্য। ছবি : সংগৃহীত
অপরাজিতা আঢ্য। ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। টেলিভিশন থেকে বড়পর্দা, সব জায়গায় তার মিষ্টি হাসি এবং অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শকদের হৃদয়। ভিন্ন ভিন্ন চরিত্রে তাকে বরাবরই দুর্দান্ত অভিনয় করতে দেখা গেলেও এই প্রথম দর্শকরা পর্দায় তাকে দেখতে চলেছে খলনায়িকা চরিত্রে।

ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক আতিউল ইসলামের পরিচালনায় ‘বানসারা’ ছবিতে অভিনয় করবেন অপরাজিতা। এরই মধ্যে ছবির প্রধান চরিত্র অর্থাৎ অপরাজিতা আঢ্যর লুক প্রকাশ্যে এসেছে, যা নেটিজেনদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে ছবির পরিচালক বলেন, ‘এই ছবিতে প্রতিটি চরিত্রের আলাদা আলাদা স্তর রয়েছে। ছবিতে মোট ৩টি গান রয়েছে। শুধু তাই নয়, অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং বনি সেনগুপ্তকে এই ছবিতে দেখলে দর্শক চমকে যাবেন।’ তিনি আরও বলেন, ছবিতে অপরাজিতা আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে তানিসি মুখোপাধ্যায়। এছাড়াও দর্শকের জন্য আরও অনেক চমক অপেক্ষা করছে এই ছবিতে।’

চলচ্চিত্রটির প্রথম অংশের শুটিং পুরুলিয়ায় জোরকদমে চলেছে। ছবির নামের সঙ্গেই পুরুলিয়ার গভীর সম্পর্ক রয়েছে। ‘বানসারা’ মূলত পুরুলিয়ার জঙ্গলঘেরা একটি গ্রাম, যার নামকরণ করা হয়েছে সেখানকার বনদেবীর নামানুসারে। এই বনদেবী এতটাই জাগ্রত, গ্রামের অপরাধীদের তিনি নিজেই শাস্তি দেন এবং অন্যায় দমন করাই তার প্রধান উদ্দেশ্য। সিনেমায় অপরাজিতা আঢ্যকে দেখা যাবে রাজমাতার ভূমিকায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X