বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জিৎ

জিৎ ও তার সন্তান। ছবি : সংগৃহীত
জিৎ ও তার সন্তান। ছবি : সংগৃহীত

গত বছরের অক্টোবরে ছেলেসন্তানের বাবা হয়েছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। অবশ্য মাসতিনেক আগেই সেই খবর জানিয়েছিলেন তিনি। তবে সন্তানের ছবি প্রকাশ করেননি সেসময়। এবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন এই টালিউড নায়ক। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ফেসবুকে স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে দ্বিতীয়বার বাবা হওয়ার খবর জানিয়েছিলেন জিৎ।

সোমবার (১৫ জানুয়ারি) জিৎ তার ফেসবুকে নবজাতক সন্তানকে জড়িয়ে আদর করার একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে সন্তানকে আদর করছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এই শুভ দিনে, চলুন আমার ছেলে রনভের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সে পৃথিবীকে হ্যালো বলেছে’।

এর আগে জিতের পোস্ট করা তার স্ত্রীর বেবিবাম্পের ছবিতে শুভেচ্ছায় ভেসে গিয়েছিল অভিনেতার পরিবার। সদ্য শিশুটিকেও অভিনন্দন জানাচ্ছে জিতের ভক্ত-অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ নয়জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X