কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট : ১১ মে ২০২৬, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আকাশে বজ্রমেঘ সৃষ্টির সম্ভাবনা, ৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘ সৃষ্টি ও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এতে সিলেট বিভাগের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

সোমবার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাত সংক্রান্ত বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে আগামী ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কিছু এলাকায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক পরিচালকের পক্ষে স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, অতিভারী বর্ষণের কারণে বিশেষ করে সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে অস্থায়ী জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এই দুই আবহাওয়াগত অবস্থার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে।

আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন ধরে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

১৩ মে থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে। ১৪ মে তা আরও বিস্তৃত হয়ে অতি ভারী বর্ষণে রূপ নিতে পারে। ১৫ মে পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না এলেও কোথাও কোথাও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

১০

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

১১

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

১২

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

১৩

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

১৫

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

১৬

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

১৭

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

১৮

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

১৯

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

২০
X