কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর চকবাজারের হাজি আবুল বাশার সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (০৪ জুলাই) বেলা ৩টা ১৪ মিনিটে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আগুন লাগার সংবাদ পাওয়ার পর প্রথমে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট এসে তাদের সঙ্গে যুক্ত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ১ ঘণ্টা ৪৫ মিনিটের প্রচেষ্টায় বিকেল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি বলেন, ‘ভবনটিতে মাত্র একটি সিঁড়ি রয়েছে, যা মাত্র দুই ফুট চওড়া। এ ছাড়া ভেতরের দোকানগুলোর শাটারের তালা খুলতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে এবং সময় লেগেছে। মার্কেটের গুদামগুলোতে প্লাস্টিক, ছাতা ও ইলেকট্রিক মালামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আশপাশের মার্কেটে যেন আগুন নতুন করে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য এখনও কাজ অব্যাহত রাখা হয়েছে।’

কাজী নজমুজ্জামান বলেন, ‘ঝুঁকিপূর্ণ এ ভবনটিতে কোনো ধরনের আগুন নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ) কাজ করছেন।’

এর আগে দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির একটি দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরি আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১০

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১১

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১২

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৩

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৪

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৫

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১৬

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১৭

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৮

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৯

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

২০
X