কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা সেই পথ ধরেই এগিয়ে যাবো।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তার প্রতিটি বক্তব্যে বলেছেন, 'আমরা জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর।' এক শ্রেণী জুলাই ও জুলাই সনদকে বিভ্রান্ত করতে গণভোটের মাধ্যমে একধরনের দাবি তুলেছে। তবে আমরা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি যে এটি জুলাই সনদের অংশ নয়, তখন তারা অন্য পথ অবলম্বনের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে। আরেক পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান থাকার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাই।

আইনমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যেকোনো বিভ্রান্তির পথ পরিহার করতে আপনারা অতন্দ্র প্রহরীর মতো থাকবেন। তারেক রহমান সামনের কাতারে থেকে আমাদের যে নির্দেশনা দেবেন, প্রধানমন্ত্রীর দেখানো পথ- সেটিই জুলাইয়ের পথ।

জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশ আজ দুইভাবে বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, একভাগ জুলাইকে নিয়ে ব্যবসা-বাণিজ্যের রীতিতে নেমেছে। আর অন্যভাগ জুলাই সনদকে সামনে রেখে তা বাস্তবায়নে ধীরগতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। সেই অংশের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

হু হু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১০

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

১১

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

১২

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

১৩

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১৪

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

১৫

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

১৬

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

১৭

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

১৮

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১৯

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X