কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:১১ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৪৮ জন মারা গেলেন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৭ জন।

রোববার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়াদের আটজন ঢাকার বিভিন্ন হাসপাতালের। বাকিরা ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন।

অপরদিকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯২০ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১ হাজার ৪০৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৫১১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৪ হাজার ৪০৯ এবং ঢাকার বাইরে ৬০ হাজার ১০২ জন রয়েছেন।

ডেঙ্গুর বাহক এডিস মশা রোধে বাড়ির আঙিনায়, ছাদে, ফুলের টবে যাতে পানি না জমে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X