কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৫

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মশাবাহিত ডেঙ্গু রোগে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (১৪ জুলাই) দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৪৭ জন ও ঢাকার বাইরে ১০৮ জন।

এর মধ্যে সবোর্চ্চ ৬৫ জন আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগে।

এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৫৬৬ জনে। এদের মধ্যে মারা গেছেন ৪৮ জন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় গত বছর ২০২৩ সালে।

ওই বছরে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৭ হাজার ৮১৩ জন ও মৃত্যু হয়েছিল ৯৩ জনের।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮৮ জন ও মৃত্যু হয়েছে দুজনের। আগের সপ্তাহে আক্রান্ত ৩২৭, মৃত্যু হয় দুজনের।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৩৮৩ জন।

ঢাকায় ১৯৬ ও ঢাকার বাইরে ১৮৭ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, বরগুনা ও নরসিংদী জেলায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১০

ইতিহাসের এই দিনে

১১

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৫

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৬

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

১৯

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

২০
X