বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত ফিজিওথেরাপিস্ট মো. সৌরভ হোসেনের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) কেন্দ্রীয় সংসদ।

রোববার (৩০ জুন) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম মুসা লিটন এবং মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ওপর এ ধরনের হামলা শুধু একজন পেশাজীবীর ওপর আঘাত নয়, বরং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর একটি গুরুতর হুমকি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া শহরের পৌর অফিস সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা ফিজিওথেরাপিস্ট মো. সৌরভ হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এম-ট্যাব নেতারা বলেন, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা অব্যাহত থাকলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি জনসাধারণও ক্ষতিগ্রস্ত হবে।

সংগঠনের পক্ষ থেকে শিগগিরই হামলাকারীদের চিহ্নিত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের সকল হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নেতারা আরও বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এম-ট্যাবের মতে, একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলেই স্বাস্থ্যসেবা আরও কার্যকর, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব হবে। তাই চিকিৎসাসেবার স্বার্থে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

১০

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৩

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৪

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৫

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৬

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৭

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৮

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৯

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

২০
X