কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৪:২৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৩ পদে চাকরির সুযোগ মধুমতি ব্যাংকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধুমতি ব্যাংক লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‍পৃথক তিনটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রাজধানী ঢাকা ও সিলেটসহ সারাদেশের যেকোনো স্থানে এসব প্রার্থীরা নিয়োগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১। পদের নাম : টেলার/হেড টেলার (ক্যাশ এক্সিকিউটিভ)। পদ সংখ্যা : নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন : দৈনিক ব্যাংকের লেনদেনের টাকার ব্যবস্থাপনা নিশ্চিত করা। যাচাই-বাছাইয়ের পর নগদ টাকা গ্রহণ করা। কোনো সন্দেহজনক কার্যকলাপ/লেনদেন দেখা গেলে তার সুপারভাইজারকে রিপোর্ট করা। চাকরির ধরন : পূর্ণকালীন। কর্মক্ষেত্র : অফিস। নিয়োগের স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা : ব্যাংকে ২-৩ বছর কাজের অভিজ্ঞতা। নতুন প্রার্থীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।

২। পদের নাম : জোনাল অফিসার (এজেন্ট ব্যাংকিং)। পদ সংখ্যা : নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন : ব্যাংকের মানদণ্ডের ভিত্তিতে নতুন এজেন্টদের অধিগ্রহণ করা। এজেন্টদের মাধ্যমে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের কাজ করা। এজেন্ট, গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক তৈরি করা।

চাকরির ধরন : পূর্ণকালীন। কর্মক্ষেত্র : অফিস। নিয়োগের স্থান : সিলেট।

৩। পদের নাম : ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং সেলস গভর্নেন্স)। পদ সংখ্যা : নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন : বিক্রয়ের মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা। কাজে উত্তম ফল পেতে সংশ্লিষ্ট দলকে গাইড করা এবং তদারকি করা। নিয়মিত বিক্রয় দলের কর্মক্ষমতা মূল্যায়ন ও বিশ্লেষণ করা।

চাকরির ধরন : পূর্ণকালীন। কর্মক্ষেত্র : অফিস। নিয়োগের স্থান : ঢাকা। বেতন : আলোচনা সাপেক্ষ।

আবেদন পদ্ধতি : ১নং পদের জন্য এখানে, ২নং পদের জন্য এখানে ও ৩নং পদের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ : ১নং পদের আবেদন শেষ হবে ১৪ সেপ্টেম্বর। আর ২নং ও ৩নং পদের আবেদন শেষ হবে ১৩ সেপ্টেম্বর, ২০২৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১০

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১১

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১২

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৩

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৪

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৫

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৬

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৭

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৮

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৯

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

২০
X