কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছে। তবে এসব সত্য নয় বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইলে যথাসময়ে ০১৫৫২-১৪৬ ০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।

প্রার্থীরা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

প্রবেশপত্র ডাউনলোড করতে প্রথমে http://admit.dpe.gov.bd/applicant/login ওয়েবসাইটে লগইন করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে চাইলে প্রথমে DOWNLOAD ADMIT CARD BY USER ID/PASSWORD ক্লিক করতে হবে। এ ছাড়া যদি এসএসসির রোল/বোর্ড/বছর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে DOWNLOAD ADMIT CARD BY SSC ROLL/BOARD/ YEAR এই অপশনটিতে ক্লিক করতে হবে।

পরে এ পেজে গিয়ে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করলেই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপরই শুক্রবার রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া অসাধু ব্যক্তির যে কোনো প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

মেসির চোখে সেরা ব্রাজিল

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

আগামী ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

১০

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

১১

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

১২

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

১৩

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

১৪

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

১৫

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

১৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৭

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

১৮

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১৯

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

২০
X